1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গঙ্গাচড়ায় এক বছর যেতে না যেতেই এলজিইডির ১৪ লক্ষ টাকা নদী গর্ভে বিলীন  দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন–এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামের জামিন মঞ্জুর বিশ্ব বাবা দিবস আজ চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: কোতোয়ালিতে ২ স্কুল প্রহরী আটক বেনাপোল সীমান্তে প্রায় ১০ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক শাহজাদপুরে পুলিশের অভিযানে দেড় লাখ টাকার অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস রায়গঞ্জে এক স্ত্রী নিয়ে দুই স্বামীর টানাটানি! বাঁশখালী হাসপাতালে চিকিৎসা অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ মান্দায় নারী শিক্ষককে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, কর্তৃপক্ষের শোকজ মেহেদী হত্যার বিচার দাবিতে উত্তাল রামগঞ্জ 

সালথায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১ জনকে জরিমানা, ২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ২২৭ Time View
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় অবৈধভাবে বনাঞ্চলের মাটি ও ফসলি জমির মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে একজনকে ৩০ হাজার টাকা অর্থদন্ড ও ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ মে) বিকালে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খাড়দিয়া অবৈধভাবে বনাঞ্চলের মাটি কেটে ইটভাটায় বিক্রির একজনকে ৩০ হাজার টাকা এবং একই ইউনিয়নের যদুনন্দী গ্রামে পুকুর থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান বালী। এই অভিযানে সালথা থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী বলেন, যদুনন্দী ইউনিয়নের বিভিন্ন যায়গায় অবৈধ মাটি কাটা/উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একজনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড এবং ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের জন্য দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরে ব্যবস্থা গ্রহণ করা হয়। তিনি আরও বলেন, অবৈধভাবে বনাঞ্চল এবং ফসলি জমির মাটি কাটা রোধকল্পে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com