1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
র‌্যাব-১২ অভিযানে উদ্ধার ৬ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা; ৫১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলেই সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতের সময় জানাল বিএনপি শুক্রবার রাতে প্রথম হজ ফ্লাইট খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান শ্বশুরবাড়ি যাওয়ার পথে নিখোঁজ,ধানক্ষেতে মিলল মরদেহ প্রতিপক্ষের হামলা থেকে রক্ষা পেলো না ৫ বছরের শিশু, কুপিয়ে হত্যার অভিযোগ রাজাবিরাট মন্দিরের সম্পত্তি আত্মসাৎ,প্রতিবাদে গোবিন্দগঞ্জে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত রায়গঞ্জে খৈচালা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ভজন দেব দীর্ঘ দিন বিদ্যালয়ে অনুপস্থিত

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নুরুজ্জমান পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ৩২৯ Time View

রিয়াজুল হক সাগর, রংপুর:

শুক্রবার সকাল পৌনে দশটার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজার রহমান মেট্রোপলিটন আমলী আদালত -৩ এর বিচারক দেবী রানীর আদালতে তুলে ১৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নুরুজ্জমান আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী মাহমুদুল হাসান মুন্না হত্যার ঘটনায় এজহার নামীয় আসামী। গত বছরের ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন মুন্নার বাবা আব্দুল মজিদ।
এর আগে বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে তাকে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের ডাকঘর এলাকায় অবস্থিত তার ভাই ওয়াহেদুজ্জামানের বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, সকালে আদালতে তোলা হলেও পুলিশ এ নিয়ে কথা বলতে চাননি। তবে, আসামী পক্ষের আইনজীবী ইতফা আক্তার রিমান্ডের বিরোধীতা করে বলেন, মুন্না মারা গেছেন রংপুর আর আসামীর বাড়ি লালমনিরহাটে। তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন। জানা গেছে, সাবেক এই মন্ত্রী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের উপর হামলা নির্যাতনের নির্দেশ দিতেন। তার নির্দেশে রংপুর লালমনিরহাটে ছাত্র জনতার আন্দোলনে বর্বর হামলা চালানো হতো। এর আগে একই মামলায় গত বছরের ২৭ অক্টোবর সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে কালীগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ।এদিকে লালমনিরহাট জেলাতেও ৫ আগস্টের পর সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নামে আটটি মামলা হয়েছে বলে জানা গেছে। গেল ৫ আগস্ট সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন প্রতাপশালী এই মন্ত্রী। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলে হত্যাকান্ডের ঘটনায তার নামে হত্যা এবং হত্যা চেস্টা মামলা রয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com