1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গার মাধনগরে মদনমোহন মন্দিরে জগন্নাথ দেবের দেড়শ বছরের পুরানো পিতলের রথযাত্রা উদযাপিত ভূরুঙ্গামারীতে ক্যাসিনো সম্রাট ও জুয়ার অর্থ পাচারকারী এজেন্ট গ্রেফতার নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা উদযাপন বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু মান্দায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি ডা. টিপুর ত্রাণ বিতরণ দেড়শ বছরের ঐতিহ্যে আলমডাঙ্গায় জগন্নাথ দেবের রথযাত্রা, শত শত ভক্তের অংশগ্রহণ মান্দায় জুলাই শহীদ দিবস পালিত নলছিটিতে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  দর্শনায় হাজীদের বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস

সলঙ্গায় স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটি থেকে আহ্বায়কসহ ১৯ জনের পদত্যাগ

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ Time View

মোঃ এরশাদ আলী, সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক কমিটি থেকে একযোগে ১৯ জন নেতা পদত্যাগ করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের হরিণচড়া বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

পদত্যাগকারীদের মধ্যে কমিটির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কসহ মোট ১৯ জন সদস্য সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে পদত্যাগের ঘোষণা দেন।

এর আগে গত ২০ সেপ্টেম্বর সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক ও সদস্য সচিব রঞ্জু আহমেদ মুন্সি স্বাক্ষরিত কমিটি অনুমোদন দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে আহ্বায়ক আব্দুল লতিফ তালুকদার লেবু জানান, ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগপন্থী সুবিধাভোগী ও অরাজনৈতিক ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অনিয়মের অভিযোগে আমরা স্বেচ্ছাসেবক দলের রামকৃষ্ণপুর ইউনিয়ন আহ্বায়ক কমিটির দায়িত্ব থেকে আজ আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করছি।

পদত্যাগকারীদের দাবির বিষয়ে এখনও সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com