1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল দুই ইউনিয়নের নাম প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে শাহজাদপুর উপজেলা সমবায় কার্যালয় থেকে লাখ টাকা করে ঋণ নারীদের নামে, ঋণগ্রহীতারা জানে না কেউ! বিশ্বকাপে সিরাজগঞ্জে ইরান সমর্থকদের পতাকা মিছিল সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি বিশ্বকাপের উন্মাদনায় রায়গঞ্জ-ধানগড়ায় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‍্যালি মঙ্গলবার কামারখন্দে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার, চাঞ্চল্যকর তথ্য উদঘাটন ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ চন্দনাইশ থানা পরিদর্শনে চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম

সলঙ্গায়  সরকারি রাস্তার গাছ কেটে নেওয়া অভিযোগ 

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৪৩ Time View

মো. পারভেজ সরকার 

সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি রাস্তার পাশ থেকে ১১টি ইউক্যালিপটাস গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে সলঙ্গা- ধামাইকন্দি আঞ্চলিক সড়কে জগজীবনপুর আলোমের দহ বাজারে  এলাকার একটি ব্রিজের কাছ থেকে সরকারী রাস্তার গাছ কেটে নেন। রাতেই পুলিশ খবর পেয়ে গাছ গুলো জব্দ করেন।

শুক্রবার সরেজমিনে গিয়ে জানান, সলঙ্গা- ধামাইকন্দি আδলিক সড়কে জগজীবনপুর আলোমের দহ বাজারে এলাকায় সরকারী রাস্তা রকিবার হোসেন নামের এক ব্যক্তি ৬০-৭০ টি ইউক্যালিপটাস গাছ লাগায়। তার মৃত্যুও পর তার স্বজনেরা দেশের বাইরে ও দেশের বিভিন্ন স্থানে থাকায় তারা আর গ্রামে আসেন না।  বৃহস্পতিবার দিবাগত রাতে সলঙ্গা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জগজীবনপুর গ্রামের বাহাদুরের ছেলে আব্দুল মমিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মৃত ইয়াছিন আলী’র ছেলে জেলহক, বিএনপি নেতা ও আব্দুল গফুরের ছেলে ওসমান আলীসহ কয়েক জন ইউক্যালিপটাস গাছ কর্তন করতে থাকে পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দেন এসময় কর্তনকৃত ১১ টি ইউক্যালিপটাস গাছ জগজীবনপুর গ্রামের আব্দুল মালেকের বাড়িতে জব্দ করে রাখেন।

অভিযুক্ত বিএনপি নেতা আব্দুল মমিন জানান, মৃত রকিবারে স্বজননেদের কাছ থেকে আমরা গাছ গুলা ৮০ হাজার টাকা ক্রয় করে নিয়েছি। শত্রুতা করে কে বা কাহারা পুলিশে খবর দিয়ে গাছ কর্তন বন্ধ করে দিয়েছে।

সলঙ্গা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা খোন্দকার লিপু বলেন, গাছ কর্তনের খবর পেয়েছি। থানা পু্লিশ গাছ জব্দ করেছেন।তদন্ত করে ব্যাবস্থা গ্রহন করা হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com