1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করাহবে,কালিয়াকৈরে ক্রীড়া প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও বাস টার্মিনালে মাদকসহ আটক,২ মাসের কারাদণ্ড ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ দেশে চিকিৎসা খরচের ৮০ শতাংশ রোগীর পকেট থেকে যায় ‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ রংপুর নগরীতে এইচএসসি পরীক্ষার্থী নুজসাতের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য গভীর রাতে  রায়গঞ্জ থানা পুলিশের অভিযানে চুরি মামলার আসামি গ্রেপ্তার নেত্রকোনার দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর মন্দিরে চুরির মূল হোতা গ্রেফতার: সিএমপির বন্দর থানার অভিযানে নগদ টাকা উদ্ধার

সলঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৩২২ Time View

সলঙ্গা ( সিরাজগঞ্জ)প্রতিনিধি:

“তোমরা হলে আগামীর আলোর দিশারি”এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের সলঙ্গায় অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী এক সংবর্ধনা অনুষ্ঠান। একদিকে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীরা, অন্যদিকে জুলাই জাগরণে আহত সাহসী তরুণরা দু’ধরনের অনন্য অবদান রাখা শিক্ষার্থীদের সম্মান জানাতে সলঙ্গা থানা ছাত্র শিবিরের আয়োজনে শনিবার (২ আগস্ট) দুপুরে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জমে ওঠে এ অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও উল্লাপাড়া-সলঙ্গা আসনের মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান।

তিনি বলেন,“এই শিক্ষার্থীরাই একদিন জাতিকে নেতৃত্ব দেবে। তাদের সাহস ও মেধার সংমিশ্রণই ভবিষ্যতের বাংলাদেশকে এগিয়ে নেবে।”

সভাপতিত্ব করেন থানা ছাত্র শিবির সভাপতি মহসিন আলম।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াত আমীর ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদ উদ্দিন, রায়গঞ্জ-তাড়াশ আসনে জামায়াতের প্রার্থী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শায়েখ ড. আব্দুস সামাদ, সলঙ্গা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহিদ এবং জেলা ছাত্র শিবির সভাপতি আব্দুল আজিজ।

অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮৫ জন কৃতি শিক্ষার্থী, ‘জুলাই জাগরণে’ আহত ২২ জন সাহসী ছাত্র ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট, ফুল ও স্টিকার।
অনুষ্ঠানস্থলজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, গর্বের অনুভব ও দেশপ্রেমের আবেশ।

বক্তারা বলেন, শুধু ভালো ফল নয়, আদর্শ নাগরিক হতে হলে প্রয়োজন নৈতিকতা, দেশপ্রেম ও সাহস। এই শিক্ষার্থীরা সেই পথেই এগিয়ে চলেছে।

অনুষ্ঠানজুড়ে ছিল শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও অনুপ্রেরণামূলক বক্তব্য। নেতৃবৃন্দ শিক্ষার্থীদের আগামী দিনের নেতৃত্বের যোগ্য হয়ে ওঠার আহ্বান জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com