1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বন্দরে জট কমাতে চট্টগ্রাম কাস্টমসের উদ্যোগ: অনলাইন নিলামে ৩৭ লট পণ্য চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াস জনদুর্ভোগের অবসান: অবশেষে সরছে রাস্তার মাঝের ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে? নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড়ে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার মেসিকে বিয়ের প্রস্তাব দেওয়া কে এই শতবর্ষী নারী? নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই আওয়ামী লীগ কর্মী গ্রেফতার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভূঞাপুরে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ মিছিল

সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণেই ২০২৪ এর এই বিপ্লব সম্ভব হয়েছে-মাশরাফি সরকার 

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৩২৭ Time View

রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দীয় স্বাস্থ্য বিষয়ক উপ কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় প্রধান মাশরাফি সরকার বলেছেন, বাংলাদেশে নতুন স্বাধীনতা নিয়ে আনতে আমাদের অনেক ভাই-বোনদের রক্ত দিতে হয়েছে। শুধু শিক্ষার্থীরাই আন্দলোন করেন নি। সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণেই ২০২৪ এর এই বিপ্লব সম্ভব হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল সম্মিলিত বিপ্লব। নতুন বাংলাদেশে স্বাধীনতাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার।

 

সোমবার ( ৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে ‘জুলাই গণঅভ্যুত্থানে আহত ও  শহীদ পরিবারে সাথে মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।মতবিনিময় সভাটি আয়োজন করে রায়গঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

 

প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতসহ অংশগ্রহণ করা প্রতিটি মানুষই আমাদের সবার মাথার মুকুট। নিজেদের অধিকার আদায়ের জন্য দল মত নির্বিশেষে যারা এই আন্দোলনে অংশ গ্রহন করেছে তাদের কাছে আমরা চির কৃতজ্ঞ। তাদের পাশে সর্বদা দেশবাসী থাকবে বলে জানান তিনি।

 

উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শেখ রিয়াদ এর সভাপতিত্বে ও সিরাজগঞ্জ জেলা সমন্বয়ক সালমান জোয়ারদারের সঞ্চালনায়  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দীয় স্বাস্থ্য বিষক উপ কমিটির সদস্য মুনতাসীর মেহেদী হাসান, নিটোর হাসপাতালের ছাত্র প্রতিনিধি রিফাত লোদী, মুসা হাসেম,শহীদ এম মুনছুর আলী মেডিকেল কলেজের ছাত্র প্রতিনিধি ইমরান হাসান, রায়গঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ফয়সাল বিশ্বাস,ফাহিম, ইশরাত জাহান এশা, আশিক, সাব্বির, নোমান প্রমুখ।

 

এ সময় আহত শিক্ষার্থী এবং শহীদদের পরিবারে আন্দোলনের সময়ের ঘটে যাওয়া নানা ভয়ংকর কাহিনীর উপস্থাপন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও শহীদ পরিবারের সদস্যরা। অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত ও নিহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com