1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করাহবে,কালিয়াকৈরে ক্রীড়া প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও বাস টার্মিনালে মাদকসহ আটক,২ মাসের কারাদণ্ড ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ দেশে চিকিৎসা খরচের ৮০ শতাংশ রোগীর পকেট থেকে যায় ‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ রংপুর নগরীতে এইচএসসি পরীক্ষার্থী নুজসাতের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য গভীর রাতে  রায়গঞ্জ থানা পুলিশের অভিযানে চুরি মামলার আসামি গ্রেপ্তার নেত্রকোনার দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর মন্দিরে চুরির মূল হোতা গ্রেফতার: সিএমপির বন্দর থানার অভিযানে নগদ টাকা উদ্ধার

সপ্তাহব্যাপী শুরু হচ্ছে জাতীয় মৎস সপ্তাহ 

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২২৫ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি:

দেশের মৎস সম্পদ সংরক্ষণ, সম্প্রসারণ ও মৎস সম্পদের উন্নয়নে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এ বছরও ‘ অভয়াশ্রম গড়ে তুলি, দেশিমাছে দেশ ভরি ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৮ আগষ্ট) হতে ২৪ আগষ্ট পর্যন্ত সারাদেশের সাথে সিরাজগঞ্জেও সপ্তাহব্যাপী শুরু হচ্ছে জাতীয় মৎস সপ্তাহ ২০২৫।

সোমরার  সকাল ১০টায় কালেক্টরেট ভবনের সামনে সিরাজগঞ্জ জেলা মৎস্য অফিস আয়োজিত সপ্তাহ ব্যাপী কর্মসূচি ও বর্ণাঢ্য র‍্যালিউদ্বোধন করবেন প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন।

সিরাজগঞ্জ জেলা মৎস কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান জানান, যমুনা নদী, চলনবিল, হুরাসাগর,নিমগাছী মৎসচাষ প্রকল্পের আওতায় অপার সম্ভাবনার জন্য সিরাজগঞ্জ জেলা আজ মৎস সম্পদে সমৃদ্ধ। জেলায় মোট মাছের উৎপাদন ৭৫ হাজার ৮৫৯ মে.টন যা চাহিদার তুলনায় ২ হাজার ৩২৬ মে.টন বেশি। জেলার এই মৎস সম্পদের সংরক্ষণ,উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির জন্যেই জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে এই জেলায় সাতদিন ব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com