1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রদল নেতার মৃত্যু 

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৭ Time View

 

হাবিব ,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি 

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত নীলফামারীর ডিমলা উপজেলার ১ নং পশ্চিম ছাতনাই ইউনিয়ন সাবেক ছাত্রদল সভাপতি মো: ওয়াদুজ্জামান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

সোমবার (১জুন) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এর আগে গত বুধবার (২৭মে) দিবাগত রাত আড়াইটার (২:৩০ মিনিট) দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী ব্রিজ এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে কাটাখালী ব্রিজ এলাকায় একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা গর্ভবতী নারী ও শিশুসহ ১০ জন যাত্রী গুরুতর আহত হন।

 

দুর্ঘটনার পর পরই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা প্রথম থেকেই আশঙ্কাজনক ছিল। এর মধ্যে পশ্চিম ছাতনাই ইউনিয়ন সাবেক ছাত্রদল সভাপতি মো: ওয়াদুজ্জামান গুরুতর আঘাত পাওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে সব চেষ্টা ব্যর্থ করে আজ তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

 

ডিমলা উপজেলার১ নং পশ্চিম ছাতনাই ইউনিয়নের সাবেক এই ছাত্রদল নেতার অকাল ও মর্মান্তিক মৃত্যুতে ডিমলা উপজেলা ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে তার আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করছেন।

 

দুর্ঘটনায় আহত অন্যান্য যাত্রীরা এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ দুর্ঘটনা কবলিত যান দুটি উদ্ধার করেছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com