1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘হেয়ার স্টাইল’সুনির্দিষ্ট করে বিদ্যালয়ের নোটিশ,না মানলে শাস্তি একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবে শিক্ষার্থীরা শ্যালো মেশিন ছাড়া তেল বিক্রি করবেন না বলে মাইকে ঘোষণার পর এসিল্যান্ডের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ আজকাল মুঠোফোন অনেকেরই নিত্যসঙ্গী,সুস্থ থাকার জন্য এই আসক্তি কমানো জরুরী  চিরিরবন্দরে অর্পিত খাস পুকুরের উন্মুক্ত ডাক অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে ফরম বিক্রি শুরু,মনোনয়ন পেতে যেসব যোগ্যতার কথা জানালেন রিজভী এখন থেকে হরমুজ প্রণালি পারাপারে ইরানের চাঞ্চল্যকর সিদ্ধান্ত এটা শাহবাগ মোড় নয়, এটা সংসদ : হাসনাতকে স্পিকার রায়গঞ্জে কিশোর ম্যাথ ও আইসিটি কেয়ারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত তেল পেতে ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় ব্যবসায়ী

সংরক্ষিত নারী আসনে ফরম বিক্রি শুরু,মনোনয়ন পেতে যেসব যোগ্যতার কথা জানালেন রিজভী

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১২ Time View

ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। এই কার্যক্রম উদ্বোধনকালে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের শাসনামলে নির্যাতনের শিকার, জুলাই আন্দোলনে ভূমিকা ও যোগ্যতা বিবেচনায় মনোনয়ন দেবে বিএনপি।

 

 

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব বলেন।

 

রুহুল কবির রিজভী বলেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে গত দেড় যুগের বেশি সময় ধরে আওয়ামী শাসনের নিপীড়ন ও নির্যাতনের শিকার হওয়া নেত্রীদের বিশেষ প্রত্যাশা থাকবে।

 

 

রিজভী সুস্পষ্টভাবে উল্লেখ করে বলেন, দলের পার্লামেন্টারি বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় প্রার্থীর বিগত আন্দোলন-সংগ্রামে পালন করা গুরুত্বপূর্ণ ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা এবং জাতীয় সংসদে কার্যকরভাবে কথা বলার সক্ষমতাকে প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনায় রাখবে।

 

তিনি সংসদের গণতান্ত্রিক পরিবেশকে প্রাণবন্ত রাখতে যোগ্য নেতৃত্বের ওপর জোর দেন এবং সব মনোনয়ন প্রত্যাশীকে দলীয় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় প্রার্থীদের ৫০ হাজার টাকা জামানত প্রদান করতে হবে বলেও তিনি নিশ্চিত করেন।

 

উল্লেখ্য, জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০টি। এর মধ্যে বিএনপির জন্য ৩৬টি এবং জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন সংরক্ষিত রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com