1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
অফসাইডে বাতিল হলো ইরানের গোল গঙ্গাচড়ায় এক বছর যেতে না যেতেই এলজিইডির ১৪ লক্ষ টাকা নদী গর্ভে বিলীন  দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন–এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামের জামিন মঞ্জুর বিশ্ব বাবা দিবস আজ চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: কোতোয়ালিতে ২ স্কুল প্রহরী আটক বেনাপোল সীমান্তে প্রায় ১০ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক শাহজাদপুরে পুলিশের অভিযানে দেড় লাখ টাকার অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস রায়গঞ্জে এক স্ত্রী নিয়ে দুই স্বামীর টানাটানি! বাঁশখালী হাসপাতালে চিকিৎসা অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ মান্দায় নারী শিক্ষককে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, কর্তৃপক্ষের শোকজ

সংবাদ প্রকাশের সরকারি চালের অনিয়ম নিয়ে তদন্ত কমিটি গঠন

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ২৭৪ Time View

॥ আমিরুল ইসলাম ॥
বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করার পর সরকারিভাবে বরাদ্দকৃত বিনামূল্যে দুস্থ গরিব অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণের অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা প্রশাসন। সোমবার (২৪ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা একটি দাপ্তরিক চিঠিতে তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহানকে আহ্বায়ক করে, উপজেলা প্রাণিসম্পদের ভেটেরিনারি সার্জন ডা. মো. ফরহাদ হোসেন চৌধুরী এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউর রহমান জোয়ার্দারকে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। উক্ত তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তদন্তের প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা বলেন, পবিত্র ঈদুল আজহায় সরকারি অফিস ছুটি থাকায় বিষয়টি নিয়ে এগিয়ে যেতে পারিনি। আজ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি সরেজমিনে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করার পর বিষয়টি নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে ১৩ জুন দুপুর ১২টায় উপজেলার ৪নং রায়দৌলতপুর ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সরকারিভাবে বরাদ্দকৃত বিনামূল্যে দুস্থ গরিব অসহায়দের মাঝে ভিজিএফের কার্ডের মাধ্যমে ১০ কেজি করে চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া ওঠে।
এ সময় সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন সংশ্লিষ্ট ইউপি সদস্যগণ। চাল বিতরণ কার্যক্রম শেষ না করেই ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা ত্যাগ করেন সংশ্লিষ্ট ট্যাগ অফিসার ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা সবুজ আলী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com