1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ধানের শীষে ভোট না দিলে খুঁজে বের করার হুমকি, অতঃপর… বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন : ইএএসডি ‘ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই’ এটাই সম্ভবত শেষ ব্রিফিং : প্রেস সচিব তরুণদের হাতে নতুন দেশ তুলে দিতে কাজ করছি : জামায়াত আমির শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে দেওয়া যাবে না : তারেক রহমান  জামায়াতের ধোঁকাবাজিতে কান দেবেন না : টুকু সংখ্যালঘু ও আদিবাসী নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত একবার জামায়াত ক্ষমতায় আসলে হাড়ে হাড়ে টের পাবেন: কুড়িগ্রামে‌ রিজভী এবার ফুপাতো ভাই এম এ মুহিতের জনসভায় জাভেদ হাসান মাহমুদ

সংখ্যালঘু ও আদিবাসী নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ)প্রতিনিধি

 

সংখ্যালঘু ও আদিবাসী নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ধানগড়া এলাকায় নাগরিক সমাজের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন নাগরিক সমাজের ধানগড়া ইউনিয়ন কমিটির সহ-সম্পাদক রিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, আঞ্চলিক কমিটির সহ-সভাপতি জাকিয়া, উন্নয়ন মূলক সংগঠনের ‘নিজেরা করি’ বিভাগীয় প্রশিক্ষক ইদ্রিস আলী ফকির ,প্রবীণ সাংবাদিক দীপক কুমার কর এবং আবীর সহ অনেকে।

বক্তারা বলেন, সংখ্যালঘু ও আদিবাসী নারী ভোটাররা বিভিন্ন সময়ে ভয়ভীতি ও হয়রানির শিকার হন, যার ফলে তারা ভোটাধিকার প্রয়োগে নিরুৎসাহিত হন। আসন্ন নির্বাচনে নারী ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, ভোটকেন্দ্রে নারী ভোটারদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা, সেবা ও সহায়তা নিশ্চিত না হলে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে।

গণতন্ত্রের সাফল্য কেবল ভোটগ্রহণের মাধ্যমে নয়, বরং প্রতিটি নাগরিকের নিরাপদ ও স্বাধীন অংশগ্রহণের মধ্য দিয়ে পরিমাপ করা হয়। তাই সংখ্যালঘু ও আদিবাসী নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু একটি দাবিই নয়—এটি রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক অঙ্গীকারের অংশ হওয়া উচিত।

 

দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণার কথাও জানান আয়োজকরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com