1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কামারখন্দে ৮০ বছর পর পৈত্রিক জমি দখলে লাল নিশান উড়িয়ে আবেগে আপ্লুত বংশধরেরা সংসদে বসে বাজেট অধিবেশন দেখার সুযোগ পেলেন শিক্ষার্থীরা তিস্তার ৩০ পয়েন্টে তীব্র ভাঙন, বিলীন হচ্ছে ভিটেমাটি ফসলি জমি কুড়িগ্রামে লালসার শিকার ১১বছরের শিশু,অভিযুক্তকে ধোলাই দিয়ে থানায় সোর্পদ রায়গঞ্জে আঞ্চলিক সড়কের পাশে মুরগির বিষ্ঠার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী সবুজ ভূঞাপুর গড়ার প্রত্যয়ে ১৬২ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ বিতরণ তাড়াশ শিক্ষা অফিসারের বিদায়  যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চুয়াডাঙ্গায় সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে,মারধরের অভিযোগে মহাসড়ক অবরোধ

শেরপুরে ঈদের দিন ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাবা-মেয়ে 

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ৩২৩ Time View

 বগুড়া প্রতিনিধি:

শেরপুর, ৩১ মার্চ: ঈদের দিন ঘুরতে বেরিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শাহ আলম (৩২) ও তার চার বছরের মেয়ে সেজদান আলম সামান্তা।

সোমবার (৩১ মার্চ) দুপুর ৩টার দিকে শেরপুরের মহিপুর জামতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শাহ আলম ওই এলাকার আমিনুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল নিয়ে রাস্তার পূর্বপাশ থেকে পশ্চিম দিকে পার হচ্ছিলেন শাহ আলম। এ সময় দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে গুরুতর আহত হন বাবা-মেয়ে ও মোটরসাইকেলের পেছনে থাকা শাহ আলমের শ্বশুর বাবলু আক্তার। স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শাহ আলম ও তার মেয়ে মারা যান। বাবলু আক্তার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেক জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক গাড়িটি পালিয়ে যাওয়ায় এখনো আটক করা সম্ভব হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

ঈদের আনন্দময় দিনে এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com