1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আমি ফিরে এসেছি মানুষ ও দেশের জন্য: মির্জা আব্বাস দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ বিএনপি সব সময় মানুষের ভালোবাসা নিয়ে চলে: ত্রাণমন্ত্রী কচাকাটাকে উপজেলা করার দাবি সংসদে, মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এমপি আনোয়ারুল ইসলামের কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০  পরকীয়া অভিযোগে,জনতার ধাওয়ায় পোশাক-ফোন ফেলে পালালেন প্রধান শিক্ষক উল্লাপাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা ফুটবল খেলা শেষে পুকুরে গোসল, আর ঘরে ফেরা হলো না ওমর ফারুকের ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২ আলমডাঙ্গায় কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে মাদরাসার শিক্ষক আটক

শাহজাদপুর পোরজনা ইউনিয়নে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১২০ Time View

শাহজাদপুর( সিরাজগঞ্জ )প্রতিনিধি 

 

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ পোরজনা ইউনিয়ন সভাপতি এম. আল আমিন হোসাইনের উদ্যোগে এবং আবাম ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মিজানুর রহমান, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাদপুর উপজেলা শাখা। এছাড়াও উপস্থিত ছিলেন যুব বিভাগ পোরজনা ইউনিয়ন শাখার সেক্রেটারী ইউনুস আলী, সাবেক সভাপতি (পূর্ব শাখা) বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শাহজাদপুর উপজেলা কামরুল ইসলাম, সাবেক সেক্রেটারী (পূর্ব শাখা) খায়রুল ইসলাম, ওয়ার্ড যুব নেতা রাকিবুল ইসলামসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় অতিথিরা বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় এবং মানবিক মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত।
ঈদ সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য বিতরণ করা হয়। এসব সামগ্রী হাতে পেয়ে দরিদ্র, দুঃস্থ ও অসহায় মানুষদের মধ্যে আনন্দের ছাপ লক্ষ্য করা যায়। তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি তারা সকলকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান, যাতে ঈদের আনন্দ সত্যিকার অর্থে সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com