1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
এসএসএফের প্রশিক্ষণ কেন্দ্রে প্রধানমন্ত্রী, পরখ করলেন নিশানার দক্ষতা সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে মুখে মাস্ক ও হেলমেট পরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ  মান্দায় নারী শিক্ষককে কুপ্রস্তাব ও হেনস্তার অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে স্কুল হোস্টেলে শিক্ষার্থীর মৃত্যু: অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা:, ভূঞাপুরে গ্রেপ্তার ১ চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চালিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই তরুণ নিহত, আহত ১

শাহজাদপুরে মেয়ের জামাইয়ের অত্যাচারে শাশুড়ির আত্মহত্যা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১১৫ Time View

 

জহুরুল ইসলাম, শাহজাদপুর ( সিরাজগঞ্জ ) প্রতিনিধি :

 

সিরাজগঞ্জের শাহজাদপুরে মেয়ের জামাইয়ের অত্যাচার সহ্য করতে না পেরে গলায় ফাঁস নিয়ে শাশুড়ী মরিয়ম খাতুন(৪৬) আত্মহত্যা করেছে। বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম খাতুন(৪৬) ব্রজবালা গ্রামের মৃত আনোয়ারের স্ত্রী।

 

জানা যায়, নিহতের মেঝ মেয়ে কল্পনা খাতুন বিয়ের পর থেকেই স্বামী আজিজুলকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিল। হঠাৎ গত মঙ্গলবার কথা কাটাকাটির জেরে কল্পনার স্বামী আজিজুল মরিয়মকে সিলভারের কলস দিয়ে ঢিল মারলে শাশুড়ির ঠোঁট ফেটে যায়। এসময় আজিজুল শাশুড়ীকে অকথ্য ভাষায় গালিগালাজও করে। এমন দুর্ব্যবহার সহ্য করতে না পেরে বুধবার রাতে নিজের ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে মরিয়ম খাতুন আত্মহত্যা করে।

 

এব্যাপারে নিহতের মেয়ে কল্পনা খাতুন জানান, বুধবার রাতে তার মা মরিয়মকে শয়ন ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে তার বোন এবং স্বামী এসে লাশ নীচে নামায়।

 

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আছলাম আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ পাঠানো হয়েছে এবং এব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com