1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি: টুকু রায়গঞ্জে ভিপি আয়নুল হক এমপি প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ডুমুর গাছে ঝুলছে পাতিল-রোগ মুক্তির আশায় ছুটছে মানুষ! মান্দায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও দুস্থ নারীদের মাঝে শাড়ি বিতরণ দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে কেনা১৮ টি ব্রডগেজ রেল কোচ দেশে এসেছে বিয়ের আগের দিন বরের মৃত্যু রায়গঞ্জে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার উল্লাপাড়ায় গভীর রাতে টাকা-স্বর্ণালংকার চুরি! বুটেক্সের সনাতনী শিক্ষার্থীদের ভাবনায় দুর্গাপূজা: ঐতিহ্য, পরিবার ও সম্প্রীতির প্রত্যাশা তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে ১ হাজার শাড়ি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী জহুরুল 

শাহজাদপুরে মদের দোকান বন্ধ হলে কর্মবিরতির হুমকি হরিজনদের

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৬৪৪ Time View

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকার অনুমোদিত দেশি মদের দোকানে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ও মদের দোকান খোলার দাবীতে বিক্ষোভ মিছিল করেছে হরিজন সম্প্রদায়। এ সময় মদের দোকান বন্ধ করা হলে কর্মবিরতিতে যাওয়ার হুমকি দিয়েছেন তারা। শনিবার (১৩ জুলাই) বেলা তিনটার দিকে শাহজাদপুর পৌর সদরের বাগদিপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শাহজাদপুর থানার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।সমাবেশে শ্রীমন্ত, মানিক, তপন,সুনীল, কোমলসহ হরিজন নেতারা বলেন, তারা নিম্ন বর্ণের মানুষ, বিভিন্ন অপমৃত্যুর লাশ টানাসহ শহরের ময়লা পরিষ্কার তাদেরই করতে হয়। এই নোংরা পরিষ্কার করার জন্য মদ ছাড়া সম্ভব না। তাই তারা বলেন, “ভাত চাইনা, মদ চাই।” মদের দোকান বন্ধ করা হলে তারা কর্মবিরতির হুমকিও দেন। প্রসঙ্গত, শুক্রবার (১২ জুলাই) বিকেলে শাহজাদপুর পৌর শহরের পৌর মার্কেটে অবস্থিত সরকার অনুমোদিত দেশি মদের দোকান বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল করে মুসল্লীরা। মিছিল থেকে ওই মদের দোকানে হামলাও চালানো হয়। এরপর থেকেই দোকানটি থেকে মদ বিতরণ বন্ধ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com