1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ধানের শীষের পক্ষে সিরাজগঞ্জে ওলামা দলের প্রচার মিছিল তিস্তাপারের মানুষের স্পষ্ট দাবি— যারা নদীভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেবে, ভোট পাবে তারাই নির্বাচনে ভয়াবহ কারচুপির শঙ্কা প্রকাশ মির্জা আব্বাসের সিরাজগঞ্জ–৩ আসনে খেলাফত মজলিস প্রার্থীর নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত ঘোড়াঘাটে আইনশৃঙ্খলা জোরদারে বিজিবির টহল ও তল্লাশি অভিযান! রায়গঞ্জে প্রতিবন্ধী শিশু জিহাদের পাশে দাঁড়াল পুলিশ সুপার দিয়ার ধানগড়ায় ধানের শীষের পক্ষে জাভেদ হাসান মাহমুদের গণসংযোগ শাহজাদপুরে ব্যাটারি চালিত অটোভ্যান উল্টে মুক্তিযোদ্ধা নিহত রোজার নিয়ত আরবি-বাংলা উচ্চারণসহ অনিচ্ছাকৃতভাবে গলার ভেতর পানি চলে গেলে কি রোজা ভেঙে যাবে? জানুন

শাহজাদপুরে ব্যাটারি চালিত অটোভ্যান উল্টে মুক্তিযোদ্ধা নিহত

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২ Time View

 

জহুরুল ইসলাম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

 

সিরাজগঞ্জের শাহজাদপুরে লোহার পাইপ বোঝাই একটি ইঞ্জিন চালিত (করিমন) গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ব্যাটারি চালিত অটোভ্যান। এসময় অটোভ্যানের ড্রাইভার ও যাত্রীরা রাস্তায় পড়ে গেলে ঘটনাস্থলেই মুক্তিযোদ্ধা মোঃ চাঁদ মিয়া (৭০) নামের সাবেক এক সেনা সদস্যের মৃত্যু হয়। এসময় অটোভ্যানের ড্রাইভার ও অপর যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের দরগার চর গ্রামে শাহজাদপুর থেকে এনায়েতপুরগামী সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতের লাশ উদ্ধার করেছেন। নিহত চাঁদ মিয়া উপজেলার বেলতৈল ইউনিয়নের মালতিডাঙ্গা নতুন পড়া গ্রামের মৃত বানিজ উদ্দিন সরকারের পুত্র এবং মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য।

নিহতের খালাতো ভাই আহসান হাবিব ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বেলতৈল ইউনিয়নের মালতিডাঙ্গা নতুন পড়া গ্রাম থেকে চাচার সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে শাহজাদপুরের দিকে ব্যাটারি চালিত অটোভ্যানে রওনা হন আহসান হাবিব ও সাবেক সেনা সদস্য মুক্তিযোদ্ধা চাঁদ মিয়া। অটোভ্যানটি দরগার চর এলাকায় পৌঁছালে লোহার পাইপ বোঝাই একটি ইঞ্জিন চালিত (করিমন) গাড়িকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ভ্যানে থাকা যাত্রীরা ছিটকে পড়লে লোহার পাইপের সাথে ধাক্কা লেগে মাথা ফেটে গেলে ঘটনাস্থলেই মারা যায় সাবেক সেনাসদস্য মুক্তিযোদ্ধা মোঃ চাঁদ মিয়া। ভ্যানের চালকসহ গুরুতর আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। পরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন।

ঘটনাস্থলে থাকা শাহজাদপুর থানার এসআই মোঃ আনোয়ার হোসেন দুর্ঘটনায় সাবেক সেনা সদস্যের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com