
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর কেন্দ্রীয় পৌর গোরস্থানে প্রতিবছর শবেবরাত উপলক্ষে পৌরসভার উদ্যোগে আলোকসজ্জা ও দোয়া মাহফিলের আয়োজন করা হলেও চলতি বছর আলোকসজ্জার কোনো ব্যবস্থা না থাকায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছর শবেবরাতের রাতে গোরস্থানে আলোকসজ্জা থাকায় মুসল্লি ও জিয়ারতকারীদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত হতো। কিন্তু এ বছর আলোকসজ্জার ব্যবস্থা না থাকায় অন্ধকারের মধ্যে গোরস্থান এলাকায় চলাচলে অনেকেই ভোগান্তির শিকার হন।