1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সংসদে হাসনাত আবদুল্লাহ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের দলীয় সভা অনুষ্ঠিত শেষ সময়ে গোল করে তুরস্কের জয়, পরাজয়েও নকআউট নিশ্চিত যুক্তরাষ্ট্রের হোসেনি দালান থেকে শুরু হলো ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল পবিত্র আশুরা আজ  কামারখন্দে ৮০ বছর পর পৈত্রিক জমি দখলে লাল নিশান উড়িয়ে আবেগে আপ্লুত বংশধরেরা সংসদে বসে বাজেট অধিবেশন দেখার সুযোগ পেলেন শিক্ষার্থীরা

শঙ্খচিলও মানুষের পোষ মানে

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৬৪ Time View

দৃশ্যপট ডেস্ক:

গতকাল সোমবার(১৪ এপ্রিল) বিকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষীরতলা কমল খাঁ দীঘির পাড়ে আয়োজিত চড়কপূজা দেখতে যাওয়ার পথে দেখা হলো, একজনের হাতে বসে একটি শঙ্খচিল পাখি।

জানা গেল, উপজেলার সোনাখাড়া ইউনিয়নের কলিয়া গ্রামের অভিরূপ কুমার মাহাতো অনিক প্রায় আড়াই মাস আগে বাড়ির পাশে তালগাছ থেকে ঝড়ে পড়া তিনটি শঙ্খচিলের ছানা কুড়িয়ে পান। তিনি উপজেলার সরকারি বেগম নূরুণনাহার তর্কবাগীশ কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। কলিয়া গ্রামের কৃষক বিমল কুমার মাহাতো ও অরুণা রানী মাহাতো দম্পতির বড় ছেলে অভিরূপ।

অভিরূপ  জানান, কুড়িয়ে পাওয়ার পর বাড়িতে আনি শঙ্খ চিলের তিনটি ছানাকে। আদর যত্ন পেয়ে তারাও আমার পোষ মেনেছে। তার কাছে এখন দুইটি শঙ্খ চিল পাখি রয়েছে। বাকিটা এক বন্ধুকে উপহার দিয়েছেন।

অভিরূপ বলেন, খাওয়ানো থেকে শুরু করে স্নান করানো, পরিস্কার রাখা, খাঁচা পরিপাটি রাখা সব কাজ তিনিই করেন। শঙ্খ চিল দুটো এমন ভক্ত হয়েছে যে, তিনি যেখানেই যান তার সাথে সাথে তারাও যায়। তবে নিরাপত্তার কথা ভেবে কখনোই দুটো শঙ্খচিল পাখি নিয়ে তিনি বের হন না।

খাবার হিসেবে তারা মাছ ও মাংস পছন্দ করে। সামর্থ্য অনুযায়ী তাদের এসব খাবার যোগান দেন তিনি। বাবা- মা প্রথম দিকে বিরক্ত হলেও পোষ মেনে যাওয়ায় তাদের এখন পরিবারের অংশ মনে করেন বলে জানান তিনি।

এ সময় শঙ্খচিলটাকে দেখতে ভিড় জমান অনেকে। তাদের একজন মাহাতোদের কুড়মালি ভাষার লেখক উজ্জ্বল কুমার মাহাতো বলেন, নানা ধরনের পাখি মানুষের পোষ মানে শুনেছি। কিন্তু আজ দেখলাম শঙ্খচিলও মানুষের পোষ মানে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com