1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

লজ্জা লজ্জা! একটি দল তাইরে—নাইরে গান শুরু করেছে কুড়িগ্রামে জামায়াতের আমীর

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২ Time View

 

 

রিয়াজুল হক সাগর. রংপুর

 

 

আমার টুইটার এক্স অ্যাকাউন্ট ‘হ্যাক করার’ অভিযোগ এনে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, একটি গোষ্ঠী তার পেছনে লেগেছে।

তিনি অভিযোগ করেছেন, এখন একটি গুষ্ঠী আমার পেছনে লেগেছে। চারদিন আগে আমার এক্স আইডি হ্যাক করে যা তা চালিয়ে দিছে। আর অমনি একটা দল ঝাঁপিয়ে পড়ে তাইরে—নাইরে গান শুরু করেছে। লজ্জা! ওদের চুনোপুঁটি তো গাইল বটে, তাদের বড় বড় মাথাগুলোও গাইতে শুরু করে দিয়েছে।

“কিন্তু তারা পেরে ওঠেনি। আমাদের সাইবার টিম তাদেরকে শক্তভাবে কজ্বা করে ধরে ফেলেছে। সত্য কখনো ধামাচাপা দেওয়া যায় না। এরই মধ্যে মূল ষড়যন্ত্রকারীকে গতকাল পুলিশ গ্রেপ্তার করেছে। সত্য মেঘের আড়ালে ঢাকা থাকে না। সূর্যকে মেঘ ঢেকে রাখতে পারে না। সত্য এখন উদ্ভাসিত।

বুধবার দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনি সমাবেশে শফিকুর রহমান এসব কথা বলেন।

কুড়িগ্রাম দেশের সবচেয়ে পিছিয়ে পড়া জনপদ মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর বলেন, এই পিছিয়ে পড়া কুড়িগ্রাম থেকে শুরু হবে আমাদের উন্নয়নের অগ্রযাত্রা। আমার কাছে দাবি জানাতে হবে না। বঞ্চিতদের আর মিছিল করতে হবে না। উন্নয়ন করা আমাদের ইমানি দায়িত্ব। কুড়িগ্রামকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করব আমরা। কৃষি বিপ্লব হলে সবাই কাজ পাবেন। বঞ্চিত এই এলাকায় যেন আল্লাহ মণিমুক্তায় ভরিয়ে দেন।”

তিনি বলেন, “কুড়িগ্রামের প্রধান দুঃখ তিনটি বড় নদী। এই নদীগুলো হত্যা করে মরুভূমি করা হয়েছে। রাষ্ট্রের বাজেট সব চুরি করা হয়েছে। ২৮ লাখ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করা হয়েছে। আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দিলে এসব টাকা পেটে হাত ঢুকিয়ে বের করে আনব।”

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডাঃ শফিকুর রহমান বলেন, “রংপুরের সন্তান শহীদ আবু সাঈদ বুক পেতে দিয়ে বলেছে, অধিকার দাও, নাহলে গুলি কর। সাঈদ বুকে তিন তিনটি গুলি নিয়েছে বীরের মত। এখান থেকে আন্দোলন গড়ে ওঠেছে। সাঈদ, মুগ্ধ, হাদিসহ ১৪০০ শহীদ হয়েছে। এদের রক্তে নদী লাল হয়েছে। আমরা এ রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। তারা জীবন দিয়ে দেশের যে আমানত আমাদের হাতে তুলে দিয়ে গেছেন, সেই আমানত রক্ষায় প্রয়োজনে আমরাও জীবন দিতে প্রস্তুত।”

এ সময় জামায়াত আমির একটি দলের প্রতি ইঙ্গিত করে বলেন, “তারা নারীদের গায়ে, মা—বোনদের গায়ে হাত দিচ্ছেন। তারা হুমকি দিচ্ছে, কাপড় খুলে নেবে। তারা বলছে, হিজাব পড়ে আসলে খুলে ফেল, তাদের যেখানে পাও ঠেকিয়ে দাও। লজ্জা লজ্জা! এরা কি মায়ের পেট থেকে আসে নাই? তা হলে মায়ের জাতের গায়ে হাত দেয় কিভাবে? আপনারা ভয় পাবেন না। চোখে চোখ রেখে কথা বলবেন। এটি আমার বাংলাদেশ, আপনাদের বাংলাদেশ। এই বাংলাদেশে আর কোনো জমিদার মেনে নেব না। এই বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ।

“আমরা মায়েদের কথা দিচ্ছি এ দেশে নারীদের নিরাপত্তা নিশ্চত করা হবে, জামায়াতে ইসলাম ক্ষমতায় আসলে এদেশে আর নারীরা ধর্ষণের শিকার হবে না। আপনাদের রাস্তাঘাট, কর্মস্থল সব জায়গায় শতভাগ নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করব। যে দেশে মায়েদের কোনো নিরাপত্তা নেই, সে দেশ আমার হতে পারে না। আমরা জাতি—ধর্ম দেখব না। সব ধর্মের নারীদের সম্মান করা আমাদের বড় দায়িত্ব।

ডাঃ শফিকুর রহমান মঞ্চে কুড়িগ্রাম—১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী’র প্রার্থী অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম—৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র প্রার্থী ব্যারিস্টার মোঃ মাহবুবুল আলম সালেহী, কুড়িগ্রাম—৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী’র প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমানের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন।

এ ছাড়া কুড়িগ্রাম—২ আসনের ১১ দলীয় জোট সমর্থিত এনসিপির প্রার্থী ড. আতিকুর রহমান মোজাহিদ কে শাপলা কলি মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামী’র আমীর মোঃ আজিজুর রহমান সরকার স্বপনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি মোঃ নিজাম উদ্দিন, সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল হামিদ, মোঃ শাহজালাল হক সবুজ, কুড়িগ্রাম জেলা বায়তুল মাল সম্পাদক মোঃ জহরুল ইসলাম, অ্যাডভোকেট মোঃ ইয়াসিন আলী সরকার, এনসিপির কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মোঃ মুকুল মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের রংপুর অঞ্চলের সহকারী পরিচালক মোঃ সবেবর মিয়া।

সমাবেশে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ১২ তারিখের প্রথম ভোট হবে ‘হ্যাঁ’, তারপর হবে সরকার গঠনের ভোট। কোথাও আমরা আধিপত্যবাদের কাছে মাথা নত করব না। দেশে কোনো চাঁদাবাজি ছিনতাই রাহাজানি থাকবে না। ‘হ্যাঁ’ ভোট হল আজাদী; আর না হল গোলামী। আমরা ইনসাফভিত্তিক মানবিক রাজনীতি করতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com