1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি: টুকু রায়গঞ্জে ভিপি আয়নুল হক এমপি প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ডুমুর গাছে ঝুলছে পাতিল-রোগ মুক্তির আশায় ছুটছে মানুষ! মান্দায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও দুস্থ নারীদের মাঝে শাড়ি বিতরণ দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে কেনা১৮ টি ব্রডগেজ রেল কোচ দেশে এসেছে বিয়ের আগের দিন বরের মৃত্যু রায়গঞ্জে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার উল্লাপাড়ায় গভীর রাতে টাকা-স্বর্ণালংকার চুরি! বুটেক্সের সনাতনী শিক্ষার্থীদের ভাবনায় দুর্গাপূজা: ঐতিহ্য, পরিবার ও সম্প্রীতির প্রত্যাশা তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে ১ হাজার শাড়ি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী জহুরুল 

রোনালদোদের ম্যাচে মিসাইল আতঙ্ক, জয় দিয়ে শুরু আল-নাসরের

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

 

স্পোর্টস ডেস্ক

 

 

যুদ্ধ উত্তেজনার মধ্যে মাঠে গড়াল এএফসি চ্যাম্পিয়নস লিগে উজবেকিস্তানের নেফচি ফেরগানার বিপক্ষে সৌদি আরবের আল-নাসরের ম্যাচ। এতে পর্তুগিজ তারকার দল ৩-১ গোলে হারিয়েছে নেফচি ফেরগানাকে।

 

 

 

গতকাল ম্যাচের আগে দেখা দেয় আতঙ্ক। সৌদি আরবের রাজধানী রিয়াদে হঠাৎ মিসাইল সতর্কতার কারণে মাঠে নামতে দেরি হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাবকে। সোমবার হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল রিয়াদের আকাশসীমায় প্রতিহত করার ঘটনায় এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয় তাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচটি। সম্প্রতি নিষেধাজ্ঞার কারণে আলোচনায় থাকা পর্তুগিজ তারকা এই ম্যাচে অবশ্য নিজের গোলখরা কাটিয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন।

 

 

 

 

সোমবার স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। আল-আউয়াল পার্ক স্টেডিয়ামে ম্যাচের আগে গ্যালারিতে ছিল দর্শকশূন্য। ম্যাচ শুরুর মাত্র ১৫ মিনিট আগে নিরাপত্তাজনিত কারণে তা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়।

 

 

উজবেকিস্তানের নেফচি ফারগানার বিপক্ষে এই ম্যাচের আগে রিয়াদের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার ঠিক আগে স্থানীয় বাসিন্দাদের মোবাইল ফোনে জরুরি সতর্কতা পাঠানো হয়। বার্তায় বলা হয়, ‘এলাকাটি একটি শত্রুভাবাপন্ন আকাশ হামলার ঝুঁকিতে রয়েছে। দয়া করে শান্ত থাকুন এবং ঘরে বা নিরাপদ স্থানে অবস্থান করুন।’ সতর্কতা জারির কিছু সময় পর সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এক বিবৃতিতে এক্স-এ জানায়, হুতিদের ছোড়া ব্যালিস্টিক মিসাইল সফলভাবে প্রতিহত করা হয়েছে।

 

 

 

তবে ম্যাচ শুরুর পর কোনো জটিলতা দেখা যায়নি। ম্যাচের ৩৩তম মিনিটে অ্যাঞ্জেলোর ডিফ্লেক্টেড শটে এগিয়ে যায় আল-নাসর। প্রথমার্ধের ৪২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সিআর সেভেন।

 

 

বাঁ প্রান্ত থেকে সাদিও মানের ক্রস পেয়ে বলটি বুকে নিয়ন্ত্রণে নেন আইমান ইয়াহইয়া। এরপর রোনালদোর উদ্দেশ্যে বল বাড়িয়ে দেন তিনি। বক্সের ভেতর ঘুরে দাঁড়িয়ে নিচু শটে জাল খুঁজে নেন পর্তুগিজ ফরোয়ার্ড।

 

 

দ্বিতীয়ার্ধের আলিশের ওদিলভের গোলে ব্যবধান কমায় নেফচি। তবে ৬৫তম মিনিটে নেফচির ইক্রমজন আলিবায়েভ লাল কার্ড দেখলে আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি সফরকারীদের।

 

 

এদিকে সাম্প্রতিক এক ম্যাচে লাল কার্ড ও নিষেধাজ্ঞার খড়গে থাকা রোনালদো এই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনাকে মাঠে প্রভাব ফেলতে দেননি। খেলার প্রথমার্ধেই নিজের বর্ণিল ক্যারিয়ারের ৯৮১তম গোলটি আদায় করে নেন তিনি। শেষ পর্যন্ত সৌদি জায়ান্ট আল-নাসর ম্যাচটি ৩-১ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে।

 

 

সূত্র: দ্য গার্ডিয়ান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com