1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ধানের শীষের পক্ষে সিরাজগঞ্জে ওলামা দলের প্রচার মিছিল তিস্তাপারের মানুষের স্পষ্ট দাবি— যারা নদীভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেবে, ভোট পাবে তারাই নির্বাচনে ভয়াবহ কারচুপির শঙ্কা প্রকাশ মির্জা আব্বাসের সিরাজগঞ্জ–৩ আসনে খেলাফত মজলিস প্রার্থীর নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত ঘোড়াঘাটে আইনশৃঙ্খলা জোরদারে বিজিবির টহল ও তল্লাশি অভিযান! রায়গঞ্জে প্রতিবন্ধী শিশু জিহাদের পাশে দাঁড়াল পুলিশ সুপার দিয়ার ধানগড়ায় ধানের শীষের পক্ষে জাভেদ হাসান মাহমুদের গণসংযোগ শাহজাদপুরে ব্যাটারি চালিত অটোভ্যান উল্টে মুক্তিযোদ্ধা নিহত রোজার নিয়ত আরবি-বাংলা উচ্চারণসহ অনিচ্ছাকৃতভাবে গলার ভেতর পানি চলে গেলে কি রোজা ভেঙে যাবে? জানুন

রোজার নিয়ত আরবি-বাংলা উচ্চারণসহ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮ Time View

ইসলাম ডেস্ক
 

 

নিয়ত আরবি শব্দ। এর অর্থ মনে মনে কোনো কাজের সুদৃঢ় ইচ্ছা করা। ইসলামে নিয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো কাজ বা ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হলে তা সঠিক নিয়তের সঙ্গে করতে হয়। নিয়ত ছাড়া কোনো ইবাদত পূর্ণাঙ্গ হয় না, কারণ ইবাদতের মূল শর্তই হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের ইচ্ছা।

 

 

হাদিসে শরিফে হজরত আলক্বামাহ ইবনু ওয়াক্কাস আল-লায়সী (রহ.) জানান, হজরত ওমর ইবনুল খাত্তাব (রা.) মিম্বারের উপর দাঁড়িয়ে বলেছেন, ‘আমি নবীজিকে (সা.) বলতে শুনেছি, কাজ এর প্রাপ্য হবে নিয়্যাত অনুযায়ী। আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোনো নারীকে বিয়ে করার উদ্দেশে, তবে তার হিজরত সে উদ্দেশেই হবে, যে জন্যে, সে হিজরত করেছে ‘ (বোখারি: ০১)

 

 

সিলেটের চিকনাগুল (আজিজিয়া) মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা কয়েছ আহমদ বলেন, উল্লিখিত হাদিসটি স্পষ্ট করে দেয় যে, কোনো কাজ বা আমল করার পেছনে নিয়ত যদি সৎ না হয়, তবে সেই আমল মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না।

 

 

তিনি বলেন, ইসলামি শরিয়তে রমজানের রোজা শুদ্ধ হওয়ার জন্য নিয়ত করা করা ফরজ। হ্যাঁ, নিয়ত মুখে উচ্চারণ করা জরুরী নয়, তবে উত্তম। আমাদের দেশে রোজার একটি আরবি নিয়ত প্রসিদ্ধ— যেটা মানুষ মুখে পড়ে থাকেন। তবে এটি সরাসরি কোনো হাদিসে বর্ণিত হয়নি। কেউ চাইলে পড়তে পারেন (জেনে রাখা উচিত যে, নিয়ত পড়ার চেয়ে নিয়ত করা গুরুত্বপূর্ণ)।

 

 

প্রচলিত আরবি নিয়ত

 

 

نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

 

 

বাংলা উচ্চারণ : নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমজানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম।

 

 

অর্থ : হে আল্লাহ, আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com