1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

রায়গঞ্জ‌ প্রেসক্লা‌বের যুগ্ম সম্পাদক হ‌লেন কাল‌বেলার প্র‌তি‌নি‌ধি নয়ন

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ Time View

 

শ্যামল হালদার,রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী রায়গঞ্জ প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে দৈনিক মানবজমিনের রায়গঞ্জ প্রতিনিধি আলী হায়দার আব্বাসী সভাপতি এবং প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার রায়গঞ্জ প্রতিনিধি গোলাম মুক্তাদীর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রোববার বিকেলে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়। সভায় সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আতিক মাহমুদ আকাশের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলী হায়দার আব্বাসীর সঞ্চালনায় আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব চূড়ান্ত করা হয়।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রেসক্লাবের নিজস্ব প্যাডে নবগঠিত কমিটির আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করা হয়।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি আতিক মাহমুদ আকাশ (দৈনিক আজকালের খবর), যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক নয়ন (দৈনিক কালবেলা), সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন তালুকদার আরাফাত (দৈনিক ইনকিলাব), দপ্তর সম্পাদক সিহাবুল আলম সায়েম (দৈনিক ভোরের পাতা), অর্থ সম্পাদক আব্দুল লতিফ (দৈনিক নিরপেক্ষ) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুল ইসলাম আবির (দৈনিক মানবকণ্ঠ ও দৈনিক সকালের সময়)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন কেএম রফিকুল ইসলাম, এইচএম মোনায়েম খান, এম আবু হাসেমসহ আরও অনেকে।

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য সুদৃঢ়করণ এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com