1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

রায়গঞ্জে ৯৮টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

সিরাজগঞ্জের রায়গঞ্জে ত্রয়োদশ সংসদ সদস্য নির্বাচনের ভোটগ্রহণের জন্য ব্যালট বাক্স, সিল সহ অন্যান্য সরঞ্জাম পাঠানো হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা অডিটরিয়াম হলরুম থেকে ৯৮ টি ভোট কেন্দ্রের ভোট গ্রহণের জন্য সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার আয়েশা সিদ্দিকা জানা যায়, সকাল ৭:৩০ মিনিট থেকে বিকাল ৪.৩০ মিনিট পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ হবে। আর নির্বাচনকে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ভোটগ্রহণের জন্য ইতিমধ্যে নির্বাচনের সরঞ্জাম পাঠানো হয়েছে। আশা করছি পরিস্থিতি এখনো নিয়ন্ত্রনে আছে।

তবে এ উপজেলায় ২ লক্ষ ৭৪ হাজার ৮৮ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করবেন। এব্যাপারে রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, থানা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে দায়িত্বপাপ্ত পুলিশ অফিসার তাদের দায়িত্ব পালন করবেন।

তারপরও সবধরণের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলে সাথে সাথে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার আবদুর খালেক পাটোয়ারী জানান, এ নির্বাচনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। উপজেলা প্রশাসনের সাথে আইনশৃঙ্খলা বাহিনির সদস্যরা যৌথ ভাবে কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com