1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

রায়গঞ্জে ১৮ জন নেতাকর্মী নিয়ে ছাদলের নেতার জামায়াতে যোগদান

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ Time View

 

রায়গঞ্জ ( সিরাজগঞ্জ)প্রতিনিধি

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নে ছাত্রদলের এক নেতাসহ ১৮ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগ দিয়েছেন।

বুধবার(১১ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় ধানগড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ১১ দলীয় ঐক্য জোটের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ওই ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও জুলাই আন্দোলনের যোদ্ধা ফারদিন হাসান মুজাহিদ আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন।

দলীয় সূত্রে জানা যায়, ফারদিন দীর্ঘদিন ধরে ইউনিয়ন পর্যায়ে ছাত্রদলের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয়ভাবে সাংগঠনিক কার্যক্রমে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। হঠাৎ এ দলবদলে এলাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিয়ে ফারদিন হাসান মুজাহিদ বলেন, “আদর্শিক বিশ্বাস ও দেশের কল্যাণে কাজ করার লক্ষ্যেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। নতুন রাজনৈতিক পরিসরে থেকে সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই।” তার সঙ্গে যোগ দেওয়া অন্য নেতাকর্মীরাও একই প্রত্যাশার কথা জানান।

অনুষ্ঠানে ধানগড়া ইউনিয়ন (দক্ষিণ শাখা) জামায়াতের সাবেক সভাপতি এস এম মমতাজ হোসেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা মো. মোক্তাদির হোসেন, ইউনিয়ন জামায়াত নেতা মো. হায়দার আলী, আব্দুস সবুর ও মো. নুরুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তারা নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, তরুণ নেতৃত্বের এই সম্পৃক্ততা সংগঠনকে আরও গতিশীল করবে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইউনিয়ন পর্যায়ের একজন ছাত্রদল নেতার এ ধরনের সিদ্ধান্ত ধানগড়া ইউনিয়নের রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে সামনে নির্বাচন থাকায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন সংশ্লিষ্টরা।

তবে এ বিষয়ে ইউনিয়ন ছাত্রদল কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রায়গঞ্জ উপজেলা ছাত্র দলের সদস্য সচিব সাইফুল্লাহ ইবনে সাঈদ সজলের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি মুজাহিদ ছাত্র দলের নেতা স্বীকার করে বলেন, জামায়াতে যোগাদানের বিষয়টি আমার জানা নাই। আপনার মাধ্যমেই জানতে চাইলাম।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com