1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সাংবাদিক দীপক কুমার করের দ্রুত সুস্থতা কামনায় দোয়া চাইল রায়গঞ্জ প্রেসক্লাব অসুস্থ ইত্তেফাকের রায়গঞ্জ সংবাদদাতা দীপক কুমার কর সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের শ্রদ্ধা জ্ঞাপন যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করব : মির্জা ফখরুল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান রায়গঞ্জে রমজান উপলক্ষে বাজার মনিটরিং কমিটির সভা রায়গঞ্জ‌ প্রেসক্লা‌বের যুগ্ম সম্পাদক হ‌লেন কাল‌বেলার প্র‌তি‌নি‌ধি নয়ন রায়গঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটির অনুমোদন

রায়গঞ্জে রমজান উপলক্ষে বাজার মনিটরিং কমিটির সভা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

 

পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও মান স্থিতিশীল রাখার লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাজার মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পবিত্র রমজান উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। কোনো অসাধু ব্যবসায়ী যাতে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায় করতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তিনি।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা, কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, জামায়াত নেতা আবু জাফর, রায়গঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আলী হায়দার আব্বাসী, সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদীর, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাম সরকার বিপ্লব, শিক্ষার্থী প্রতিনিধি ইশরাত জাহান এশা, চান্দাইকোনা, ঘুড়কা ও ধানগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা রমজান মাসে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, বাজারে মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিত করা এবং ভেজাল ও মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com