1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করাহবে,কালিয়াকৈরে ক্রীড়া প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও বাস টার্মিনালে মাদকসহ আটক,২ মাসের কারাদণ্ড ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ দেশে চিকিৎসা খরচের ৮০ শতাংশ রোগীর পকেট থেকে যায় ‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ রংপুর নগরীতে এইচএসসি পরীক্ষার্থী নুজসাতের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য গভীর রাতে  রায়গঞ্জ থানা পুলিশের অভিযানে চুরি মামলার আসামি গ্রেপ্তার নেত্রকোনার দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর মন্দিরে চুরির মূল হোতা গ্রেফতার: সিএমপির বন্দর থানার অভিযানে নগদ টাকা উদ্ধার

রায়গঞ্জে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী সকলকে সজাগ থাকার আহবান – বাচ্চু

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৩ Time View

রায়গঞ্জ( সিরাজগঞ্জ )প্রতিনিধি :

বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানিয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেছেন, অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে পরাজিত অপশক্তি যেন আগামী নির্বাচনে বিঘ্ন ঘটাতে না পারে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জর রায়গঞ্জ উপজেলার ধানগড়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ কালে তিনি এ সব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রতিনিধি দল দেখা করে জানিয়ে এসেছেন, ফেব্রুয়ারী মাসে জাতীয় নির্বাচন আয়োজনে বিএনপি সকল প্রকার সহযোগিতা করবে। গত বছরের ন্যায় এ বছরও সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাোৎসবে সর্বাত্নক সহযোগিতা করবে যাতে তারা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়া দূর্গাপূজা পালন করতে পারে।

তিনি আরও বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা করে এই দলের নেতাকর্মীদের শিক্ষা দিয়ে গেছেন সুশৃঙ্খল হয়ে দেশের সকল শ্রেণী পেশা,ধর্ম,বর্ণ গোত্র নির্বিশেষে সকল জনগণের নিরাপত্তা নিশ্চিত করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর আহমেদ পলাশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল হক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আইনুল হক বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল আনন্দ মিছিল বের হয় এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু খোলা ট্রাকে দাঁড়িয়ে আনন্দ মিছিল অংশ নেন।

বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী সর্মথক ও সাধারণ জনগণ রংবেরঙের গেঞ্জি ও টুপি পরিধান করে, ব্যানার ফেস্টুন নিয়ে, শহীদ জিয়া, খালেদা জিয়া তারেক রহমানের প্রতিকৃতি ও জাতীয় এবং দলীয় পতাকা হাতে নিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে আনন্দ মিছিলে অংশ নেন। আনন্দ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com