1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

রায়গঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৬ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধুবিল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য, প্রয়াত আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের পুত্র, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য ও আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী রাহিদ মান্নান লেনিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মহর।

 

রাহিদ মান্নান লেনিন তার বক্তব্যে বলেন,
বেকার যুবক ও ছাত্রদের বলবো যারা পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টা করছেন, তারা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে এখানেই বসে হাজার হাজার টাকা আয় করতে পারেন। তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করা আমাদের প্রধান লক্ষ্য। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি। তাঁর দেশপ্রেম, রাজনৈতিক দূরদর্শিতা ও সংগ্রামী চেতনা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অনন্য ভূমিকা রাখছে।

সভায় উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং প্রতিটি ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com