1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়  নাসিরনগরে প্রশাসনের অভিযান, খাস জমিতে নির্মিত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ভূঞাপুরে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে যুবকের জেল-জরিমানা আধুনিক যানবাহনের দাপটে বিলুপ্তির পথে শতবর্ষের ঐতিহ্য ঘোড়ার গাড়ি  সিরাজগঞ্জে আউশ মৌসুমে ব্রি- ধান ৯৮ চাষের সাফল্যের সম্ভবনা  রায়গঞ্জে পুলিশের অভিযানে দুই হাজার টাকার জাল নোটসহ যুবক আটক চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন রাজশাহী খোলাবোনা ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসায় অনিয়মের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে স্মারকলিপি দর্শনার কুড়ালগাছিতে বোমাসদৃশ বস্তু উদ্ধার

রায়গঞ্জে ফুলজোড় রক্তদান সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী ও কমিটি গঠন

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০৫ Time View

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় রক্তদান সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সম্পাদক এস এম হৃদয় নির্বাচিত হয়েছেন।শনিবার বিকেল ২ টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের লায়লা মিজান স্কুল এন্ড কলেজ হল রুমে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন অনুষ্ঠানে সকল সদস্যদের সম্মতি ক্রমে ১৫ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে মো. সাইদী হাসান সাগরের সভাপতিত্বে ও নাহিদ হাসান জাকারিয়ার এবং একরামুল হকের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দ্যা সেফটি বার্ড সংগঠনের প্রতিষ্ঠা ও সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সদস্য সচিব মামুন বিশ্বাস।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুখ পাখি রেড লাভার্স  সংগঠনের প্রতিষ্ঠা ও সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের যুগ্ম আহবায়ক শেখ রজব, প্রচেষ্টা সবার জন্য সংগঠনের শাহবাজ খান সানি। সম্মানিত হিসাবে উপস্থিত ছিলেন, মানবিক কর্মী আব্দুল আলিম, কাজল দাস, ইঞ্জিনিয়ার সোয়ব, ইসমাইল হুসাই প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও স্বেচ্ছাসেবীবৃন্দের উপস্থিতে ফুলজোড় রক্তদান সংগঠনের উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের সম্মতিক্রমে আগামী ১ বছরের কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়।অনুষ্ঠান শেষে স্বেচ্ছায় সর্বোচ্চ দাতা সংগ্রহকারী এবং ফেসবুক গ্রুপে  টপ কন্ট্রিবিউটরকে সম্মাননা দেওয়া হয়।

নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমার চেষ্টা থাকবে সদস্যদের নিয়ে সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। প্রান্তিক পর্যায়ে রক্তদানে সচেতনতার পাশাপাশি অন্যান্য বিষয়াবলি নিয়েও সচেতনতা পরিচালনা করার সর্বোচ্চ চেষ্টা করব।’

জরুরি প্রয়োজনে স্বেচ্ছায় রক্তদান ও রক্তদানে মানুষকে উদ্ধুদ্ধ করতে কাজ করেন ফুলজোড় রক্তদান সংগঠনের সদস্যরা। পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে থাকে এ সংগঠন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com