1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

রায়গঞ্জে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে জামায়াতের সমাবেশ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ Time View

দৃশ্যপট ডেস্ক:

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জে জাতীয় সংসদ নির্বাচনে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু এবং পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ধানগড়া পল্লী বিদ্যুৎ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর মো. আলী মর্তুজার সভাপতিত্বে এবং সেক্রেটারি ডা. এস এম মুনসুর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ৬৪,সিরাজগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় সূরা সদস্য প্রফেসর শায়খ ড. মাওলানা আব্দুস সামাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাসির উদ্দিন এবং উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো. মাসুদ রানা।

বক্তারা বলেন, আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন করতে হবে। পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমান সুযোগ নিশ্চিত করা, সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান তারা।

জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে এবং চলমান রাজনৈতিক সংকট নিরসনে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা।

কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সহস্রাধিক নেতাকর্মী হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com