1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কামারখন্দে ৮০ বছর পর পৈত্রিক জমি দখলে লাল নিশান উড়িয়ে আবেগে আপ্লুত বংশধরেরা সংসদে বসে বাজেট অধিবেশন দেখার সুযোগ পেলেন শিক্ষার্থীরা তিস্তার ৩০ পয়েন্টে তীব্র ভাঙন, বিলীন হচ্ছে ভিটেমাটি ফসলি জমি কুড়িগ্রামে লালসার শিকার ১১বছরের শিশু,অভিযুক্তকে ধোলাই দিয়ে থানায় সোর্পদ রায়গঞ্জে আঞ্চলিক সড়কের পাশে মুরগির বিষ্ঠার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী সবুজ ভূঞাপুর গড়ার প্রত্যয়ে ১৬২ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ বিতরণ তাড়াশ শিক্ষা অফিসারের বিদায়  যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চুয়াডাঙ্গায় সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে,মারধরের অভিযোগে মহাসড়ক অবরোধ

রায়গঞ্জে নানার বাড়ি বেড়াতে গিয়ে সড়কে প্রাণ গেল শিশুর

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৯৭ Time View

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মাফিয়া খাতুন (৫) নামে এক শিশু নিহত হয়েছে।

বুধবার (২ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বাঐখোলা ঝিনাইদহ এলাকার আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাফিয়া খাতুন বগুড়া জেলার ধনুট উপজেলার পিরহাটি গ্রামের আব্দুস সোবাহানের মেয়ে।

জানা যায়, নিহত শিশু মাফিয়া খাতুন চান্দাইকোনা ইউপির পাশ্ববর্তী বাঐখোলা গ্রামে নানা মো. খাজিবুর রহমানের বাড়ি বেড়াতে গেলে অটো রিকশা দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায়।

স্থানীয় প্যানেল চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নানা বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি তার পরিবার দাফনের জন্য নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com