1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সলঙ্গার সাহেবগঞ্জে গরু-ছাগল হাটের উদ্বোধন চট্টগ্রামে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার নাসিরনগরে স্বাস্থ্য উপকেন্দ্রের বাবুর্চি এখন চিকিৎসকের ভুমিকায়, চিকিৎসা সেবা ব্যাহত যশোরে সাড়ে ৬ কোটি টাকার ২৬টি স্বর্ণের বারসহ আটক ৩ রায়গঞ্জে চাউল কল মালিক সমিতির ত্রি- বার্ষিকী নির্বাচন ইটভাটার তাপে পুড়েছে কৃষকের ধানক্ষেত, ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ট্রাকের ধাক্কায় সড়কে ঝরল ব্যবসায়ীর প্রাণ সলঙ্গায় স্ক্যাফ সিরাপসহ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করলো র‌্যাব সামান্য বৃষ্টিতেই কর্দমাক্ত সড়ক, দুর্ভোগে দুই স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী রায়গঞ্জে গ্রেপ্তারের পর যুবদল নেতাকে বহিষ্কার

রায়গঞ্জে চাউল কল মালিক সমিতির ত্রি- বার্ষিকী নির্বাচন

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১২ Time View

 

 

শ্যামল হালদার,রায়গঞ্জ( সিরাজগঞ্জ) প্রতিনিধি 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা চাউল কল মিল মালিক সমিতির ত্রি- বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯ টায় সমিতির নিজস্ব কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে ৬ টি পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

 

সভাপতি পদে ২ জন আব্দুল মোত্তালেব সেখ চেয়ার প্রতীকে,কামরুল ইসলাম খন্দকার ছাতা প্রতীকে। সহ সভাপতি পদে ২ জন জাহাঙ্গীর আলম মাছ প্রতীক ও অসিত কুমার সাহা মোড়ক প্রতীকে। সাধারণ সম্পাদক পদে ২ জন ওমর ফারুক পান্না সাইকেল প্রতীক ও শহিদুল ইসলাম সবুজ আনারস প্রতীকে । পরিচালক পদে ৫ জন এসএম সাগর সরকার রিক্সা প্রতীক,সোবাহান সরকার তালাচাবি প্রতীক,গোলাম মোস্তফা সেখ মই প্রতীক,শহিদুল ইসলাম খন্দকার দোয়াত কলম প্রতীক,বকুল হোসেন বই প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

 

চাউল কল মিল মালিক সমিতির ভোটার সংখ্যা ৯৩ জন প্রতিজন ভোটার ৬ টি করে ভোট প্রদান করছেন। অত্র নির্বাচনে উপজেলা সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক আল আমিন প্রধান নির্বাচকের দ্বায়িত্ব পালন করছেন। তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটির আনারুল ইসলাম সদস্য ও জহুরুল ইসলাম সদস্যের দ্বায়িত্ব পালন করেন। সকাল ৯ টা থেকে বিরতিহীন উৎসবমুখর পরিবেশে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com