1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
৭ লাখ ৬৭ হাজার শিশুর জন্য হাম-রুবেলার টিকা তানোরে বৈশাখী ঝড়-বৃষ্টিতে নুয়ে পড়েছে বিলের বোরো ধান পবিত্র ঈদ-উল-আজহা‎ উপলক্ষে সীমান্তে ৪৯ বিজিবির বিশেষ নজরদারী চুয়াডাঙ্গায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন রায়গঞ্জে বোরো ক্ষেতে নেক ব্লাস্টের থাবা—ছত্রাকনাশকেও মিলছে না প্রতিকার রায়গঞ্জে ১০ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত শতবর্ষী নরেন্দ্র নাথ ৫ টাকায় ১২০ কিলোমিটার চলে রতনের মোটরসাইকেল কুড়িগ্রামে ১০ চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার তাড়াশে মসজিদের একটি বিবাদমান পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৮ রাজশাহী চেম্বার নির্বাচনে ইমাম মেহেদীর বিশাল জয়: ব্যবসায়ীদের আস্থার 

রায়গঞ্জে চক্ষু শিবির অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮০ Time View

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষিরতলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ ক্যাম্পের আয়োজন করে তাড়াশ ভিশন অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার (তাড়াশ চক্ষু হাসপাতাল) এবং অধ্যাপক এম.এ. মতিন বিএন এসবি চক্ষু হাসপাতাল, সিরাজগঞ্জ।

শিবিরের উদ্বোধন করেন ডা. মো. মজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পরীক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ, রেজিস্ট্রার মো. জাকির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনিল চন্দ্র মাহাতো ও গণমাধ্যমকর্মী মো. জাকি উল্লাহসহ অন্যরা।

চক্ষু শিবিরে তাড়াশ চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ মেডিকেল টিম শতাধিক নারী-পুরুষ রোগীকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করে। চোখের সাধারণ সমস্যার পাশাপাশি ছানি, পানি পড়া, আই প্রেসারসহ নানা রোগের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিনামূল্যে বিতরণ করা হয়।

শিবিরে শনাক্ত করা ছানি রোগীদের নাম তালিকাভুক্ত করা হয়েছে। তাদেরকে পরবর্তীতে সিরাজগঞ্জের অধ্যাপক এম.এ. মতিন বিএন এসবি চক্ষু হাসপাতালে স্বল্পমূল্যে অপারেশনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এ ধরনের সামাজিক উদ্যোগে এলাকার গরিব ও অসহায় মানুষ উপকৃত হওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com