1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

রায়গঞ্জে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটার চিমনি ও কিলন

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১২ Time View

রায়গঞ্জ ( সিরাজগঞ্জ)প্রতিনিধি 

সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ ভ্রাম্যমান আদালত। এ সময় একটি ইটভাটার চিমনি ও কিলন ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এবং ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলায় খামারগাতি এলাকায় জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো: শাহিন আলম। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলমসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিথ ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম জানান, শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রায়গঞ্জের খামারগাতি গ্রামে মেসার্স লামিয়া/মাষ্টার ব্রিকস, ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের অনুমোদনবিহিনী অবৈধভাবে ইট প্রস্তুত করায় চিমনি ও কিলন ভেঙে দেওয়ার নির্দেশ দেন ভ্রাম্যমান আদালত। সেই সঙ্গে ভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, পরিবেশ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com