1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘হেয়ার স্টাইল’সুনির্দিষ্ট করে বিদ্যালয়ের নোটিশ,না মানলে শাস্তি একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবে শিক্ষার্থীরা শ্যালো মেশিন ছাড়া তেল বিক্রি করবেন না বলে মাইকে ঘোষণার পর এসিল্যান্ডের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ আজকাল মুঠোফোন অনেকেরই নিত্যসঙ্গী,সুস্থ থাকার জন্য এই আসক্তি কমানো জরুরী  চিরিরবন্দরে অর্পিত খাস পুকুরের উন্মুক্ত ডাক অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে ফরম বিক্রি শুরু,মনোনয়ন পেতে যেসব যোগ্যতার কথা জানালেন রিজভী এখন থেকে হরমুজ প্রণালি পারাপারে ইরানের চাঞ্চল্যকর সিদ্ধান্ত এটা শাহবাগ মোড় নয়, এটা সংসদ : হাসনাতকে স্পিকার রায়গঞ্জে কিশোর ম্যাথ ও আইসিটি কেয়ারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত তেল পেতে ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় ব্যবসায়ী

রায়গঞ্জে কিশোর ম্যাথ ও আইসিটি কেয়ারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৫ Time View
Oplus_131072

প্রতিদিনের দৃশ্যপট ডেস্ক:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কিশোর ম্যাথ ও আইসিটি কেয়ারের উদ্যোগে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) উপজেলার ভুইয়াগাঁতী এলাকায় অবস্থিত কিশোর ম্যাথ ও আইসিটি কেয়ারের নিজস্ব কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে অন্বেষা তালুকদার একটি আবেগঘন বিদায়ী কবিতা আবৃত্তি করেন। এছাড়া রাবেয়া বসরি ও সিফাত বিদায়ী বক্তব্য প্রদান করেন, যা উপস্থিত সবার মাঝে আবেগময় পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠানে কিশোর ম্যাথ ও আইসিটি কেয়ারের পরিচালক কিশোর কুমার রায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সফল হওয়ার জন্য অধ্যবসায়, সততা ও নিয়মিত পরিশ্রমের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলজোড় ইংলিশ একাডেমির প্রতিষ্ঠাতা মো. একরামুল হক।

তিনি বলেন, “কিশোর ম্যাথ ও আইসিটি কেয়ার শিক্ষার্থীদের নিকট গণিত ও আইসিটি শেখার একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান। ভুইয়াগাঁতীর মতো একটি আঞ্চলিক এলাকায় গণিতের ‘ডাক্তার’ খ্যাত শিক্ষক কিশোর কুমার রায়কে পাওয়া শিক্ষার্থীদের জন্য সত্যিই সৃষ্টিকর্তার আশীর্বাদ। এ প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সাফল্য কামনা করছি।”

অনুষ্ঠানটি আনন্দঘন ও আবেগময় পরিবেশে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com