শ্যামল হালদার, রায়গঞ্জ( সিরাজগঞ্জ ) প্রতিনিধি
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।
রোববার দুপুর ২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল খালেক পাটোয়ারী।
সভায় সঞ্চালকের ভূমিকা পালন করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. ইলিয়াস হোসাইন শেখ। স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. খাদিজা নাসরিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক।
বক্তারা বলেন, সমতার পথে অগ্রগতি থাকলেও এখনো অনেক নারী তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তাই শুধু দিবস পালন করেই হবে না, প্রয়োজন বাস্তব পরিবর্তন ও নারীর ক্ষমতায়ন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সাবেক সহসভাপতি শামছুল ইসলাম খান, যুগ্ন সম্পাদক দুলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস তালুকদার, রায়গঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদীর, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাম সরকার বিপ্লবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।