1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সাকিবের দেশে ফেরা নিয়ে এবার মুখ খুললেন তারই এক সময়ের গুরু রায়গঞ্জে অসহায় পরিবারের পাশে মানবিক উদ্যোগ:স্বস্তি ফিরছে প্রতিবন্ধী বাবার পরিবারের  হরমুজ প্রণালিতে অভিযানে ফ্রান্স কখনোই অংশ নেবে না : ম্যাক্রোঁ ‘দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা সম্মানজনক ভাতা পাবেন’ ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে অন্যান্য দেশকে চাপ দেওয়ার নির্দেশ-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর  গাজীপুরের চন্দ্রা ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি গঙ্গাচড়ার বেতগাড়ী গরুর হাটে অতিরিক্ত ফি আদায় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ২১ হাজার ৫০০ জন রায়গঞ্জে অসহায় দম্পতির ঘরে পৌঁছাল ঈদের আনন্দ রায়গঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ বস্তা চাল জব্দ

রায়গঞ্জে অসহায় পরিবারের পাশে মানবিক উদ্যোগ:স্বস্তি ফিরছে প্রতিবন্ধী বাবার পরিবারের 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৬ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

 

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই চিরন্তন মানবিক বাণীর বাস্তব প্রতিফলন দেখা গেল সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায়। অসহায় ও প্রতিবন্ধী এক বাবার হৃদয়বিদারক আবেদন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অবশেষে তার পরিবারের পাশে দাঁড়িয়েছে একটি মানবিক উদ্যোগ।

জানা গেছে, আর্থিক সংকট ও মেয়ের বিয়ে নিয়ে গভীর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছিলেন ভাজন নামে এক প্রতিবন্ধী বাবা। অভাব-অনটনের চাপে নীরবে কষ্টে দিন পার করছিলেন তিনি। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে প্রকাশ পেলে তা অনেকের হৃদয় স্পর্শ করে।

এ প্রেক্ষিতে ‘সুখ পাখি আলোর জন্য যাকাত তহবিল’-এর পক্ষ থেকে ভাজন ভাইয়ের মেয়ের বিয়ের প্রয়োজনীয় খরচ বাবদ ১০ হাজার টাকার সম্পূর্ণ দায়িত্ব এককভাবে গ্রহণ করা হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, তাদের নিয়মিত এক দাতা—যুক্তরাষ্ট্র প্রবাসী এক ব্যক্তি—নিজের নাম প্রকাশ না করে মানবিক এই সহায়তার উদ্যোগ নেন। দূর প্রবাসে অবস্থান করেও তিনি দ্রুত সাড়া দিয়ে এই সহযোগিতা নিশ্চিত করেন, যা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

দাতার নির্দেশনা অনুযায়ী, সিরাজগঞ্জ সদরের ‘সুখ পাখি মানবিক সংগঠন’-এর প্রতিষ্ঠাতা পরিচালক শেখ রজব শিগগিরই নির্ধারিত অর্থ পাঠিয়ে দেবেন বলে আশ্বাস দিয়েছেন। অর্থ হাতে পাওয়ার পরপরই বিয়ের জন্য প্রয়োজনীয় বাজার-সদাই সম্পন্ন করে তা ভাজন ভাইয়ের হাতে তুলে দেওয়া হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে, এমন মানবিক উদ্যোগে স্বস্তি ফিরেছে অসহায় পরিবারটিতে। স্থানীয়দের মতে, এই সহযোগিতা শুধু একটি বিয়ে সম্পন্ন করার পথই সুগম করেনি, বরং একটি পরিবারের জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে।

সংগঠনের পক্ষ থেকে প্রবাসী দাতা ও সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি যারা বিষয়টি ছড়িয়ে দিয়ে সহমর্মিতা প্রকাশ করেছেন, তাদের প্রতিও ধন্যবাদ জানানো হয়েছে।

মানবিক এই উদ্যোগ সমাজে সহানুভূতি ও পারস্পরিক সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com