
দৃশ্যপট ডেস্ক রিপোর্ট
সিরাজগঞ্জের রায়গঞ্জে ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার(২০ মে) বিকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের হল রুমে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান খান। বাজেট পাঠ করেন, প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ আল আমিন শেখ।
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত ৪ কোটি ৩৯ লাখ ৬৭হাজার ৮শ’ ৩৯টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৩৭ লাখ ১৭ হাজার ৭শ’ ১৯ টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ৩ লাখ ৫০ হাজার ১শ’ ২০ টাকা।
ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী আরফিনুল হক সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোমিন, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক জাকির হোসেন সহ ইউপি সদস্য, গ্রাম পুলিশের সদস্যরাসহ স্থাণীয় গণমান্য ব্যক্তিবর্গ।
ইউনিয়নের সচেতন নাগরিক, গণমাধ্যমকর্মী ও সুধীজনের উপস্থিতি বাজেট ঘোষণাকে গণমুখী করে তোলে। সভায় স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করা হয়।