1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জিম্বাবুয়ের কাছে লজ্জার পরাজয় টাইগারদের   ১৮ অক্টোবর আজকের নামাজের সময়সূচি প্রতিবন্ধী ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী না ফেরার দেশে বুটেক্স অধ্যাপক ড. মশিউর রহমান খান, উপাচার্যের শোক সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার ঈশ্বরগঞ্জে পিকআপে মিলল চোরাই ৪ গরু, গ্রেপ্তার ৪ যাচ্ছিলেন ওয়াজ মাহফিলে, মোটরসাইকেলের ধাক্কায় গেল প্রাণ  দুই মাস পর চালু বড়পুকুরিয়া খনি, নতুন ফেইজ থেকে পুরোদমে কয়লা উত্তোলন শুরু নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নওগাঁয় মণ্ডপে ঢুকে কুড়ালের কোপে,গণেশ প্রতিমা ভাঙার অভিযোগে যুবক আটক

রায়গঞ্জের ফজলের মোড় থেকে হাটপাঙ্গাসী বাজার সড়কের বেহাল দশা

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৩৭৪ Time View
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসী বাজার ফজলের মোড় থেকে পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজ মাঠ পর্যন্ত বাজার সড়কের বেহাল দশা হয়ে পড়েছে।এ যেন দেখার কেউ নেই। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কে তৈরি হয়েছে ছোট বড় গর্ত ও খানাখন্দ।
এতে করে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যানবাহনের চালকসহ যাত্রী সাধারণ। বিশেষ করে গর্ভবতী মহিলা, অসুস্থ ব্যক্তি ও ইস্কুল কলেজগামী শিক্ষার্থীরা। উপজেলার শ্রী দাশগাতী গ্রামের ভ্যান চালক মোঃ আব্দুল হান্নান, আব্দুল মানিক ও গোলাই এবং গ্রামবাঙ্গাসী গ্রামের অটো ভ্যান চালক, মোঃ সাইফুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম ও মোঃ রমজান আলী জানান, সড়কটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে আর গর্তের কারণে জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে আমাদের মত ইজিবাইক, সিএনজি ও অটোভ্যান চালকদের।
এমতাবস্হায় উপজেলার হাটপাঙ্গাসী ফজলের মোড় থেকে পাঙ্গাশী লায়লা মিজান স্কুল এন্ড কলেজ মাঠ পর্যন্ত হাটপাঙ্গাসী বাজার সড়কটি পাকা করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এ পথের হাজারো জনসাধারণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com