রাণীশংকৈলে বজ্রপাতে প্রাণ গেল মায়ের-অসহায় দুই সন্তান
সংবাদ প্রকাশক:
Update Time :
সোমবার, ১৬ জুন, ২০২৫
২৩০
Time View
সফিকুল ইসলাম শিল্পী,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বজ্রপাতে জেলেখা আক্তার (৩৩) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) দুপুর দুইটার দিকে উপজেলার ধর্মগড় ইউনিয়নের লক্ষির হাট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত জেলেখা ওই এলাকার মনতাজুল মাস্টারের স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।
পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, দুপুরে আকাশে হালকা বৃষ্টি ও বিদ্যুৎ চমকাতে থাকলেও জেলেখা গরু আনতে যান বাড়ির পাশের মাঠে। এ সময় আকস্মিক বজ্রপাতের শিকার হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ধর্মগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হঠাৎ এই মৃত্যুর ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম। মাকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে দুটি শিশু সন্তান।