1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পঞ্চগড়ের শফিকুল ও আল-আমিনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণা নোয়াপাড়ার ব্যবসায়ীদের অভিযোগ।  নলছিটিতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু নলডাঙ্গায় আবারও দুই খড়ের গাদায় আগুন নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ  যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী তাড়াশে খড়ের পালায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী  স্বৈরাচারের পতন ঘটিয়েছে জনগণ : প্রধানমন্ত্রী পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অপসারণ দাবীতে মানববন্ধন‎

রাণীশংকৈলে কচ্ছপ পাচার রুখল পুলিশ, অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৭৭ Time View
সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিরল প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সন্ধ্যারই এলাকায় অভিযান চালিয়ে কচ্ছপ ক্রয়-বিক্রির অভিযোগে একজনকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম নিমাই চন্দ্র (৪৫)। তিনি একই এলাকার মৃত গণেশ চন্দ্রের ছেলে। অভিযানে তার হেফাজত থেকে ১১ কেজি ওজনের একটি কচ্ছপ উদ্ধার করা হয়।
পরবর্তীতে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান ওই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
উদ্ধার হওয়া কচ্ছপটি বন বিভাগের তত্ত্বাবধানে দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ।
এ বিষয়ে বন বিভাগ সূত্র জানায়, উদ্ধারকৃত কচ্ছপটি একটি সংরক্ষিত ও বিপন্ন প্রজাতির। এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় এই ধরনের অপরাধে নিয়মিতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com