1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরিজ হার এড়াতে দ্বিতীয় ম্যাচে সহজ জয়ে সমতায় বাংলাদেশ সংরক্ষিত আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন ৩৬ জন রংপুরে সিজারের পর পেটে  গজ রেখে সেলাইয়ের অভিযোগ সংরক্ষিত নারী আসনে সংখ্যালঘু সম্প্রদায় থেকে বিএনপির মনোনয়ন পেলেন যারা বিশ্বের বিভিন্ন দেশে নানা ধরনের সংস্কৃতি থাকে,দেশে মবের সংস্কৃতি দেখলাম : সংসদে রুমিন ফারহানা ১১ দলীয় ঐক্যের সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ডিজেলের মূল্যবৃদ্ধির পর ভাড়া সমন্বয়ের দাবি,চট্টগ্রাম পরিবহন মালিক সমিতি সংরক্ষিত আসনেও মনোনয়ন পেলেন না কণ্ঠশিল্পী কনকচাঁপা অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে টিকাদান কর্মসূচি ব্যাহত হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জ মহাসড়কে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৭ Time View

 

আলাউদ্দিন মন্ডল, রাজশাহী 

 

মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নতুন উদ্যোগ হিসেবে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের রোড ডিভাইডারে টব ও ড্রামে করে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করা হয়েছে। নগরীর দড়িখরবনা মোড় হতে নজমুল হক স্কুল মোড় চত্বর পর্যন্ত সড়কের মাঝে টব ও ড্রামে করে বৃক্ষরোপণ করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকেলে সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির এই কার্যক্রম পরিদর্শন করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

 

এই কার্যক্রমের আওতায় পরিকল্পিতভাবে রোড ডিভাইডারগুলোতে উপযোগী ও দৃষ্টিনন্দন বিভিন্ন প্রজাতির গাছ টব ও ড্রামের মাধ্যমে স্থাপন করা হচ্ছে, যা একদিকে নগরীর সৌন্দর্য বৃদ্ধি করবে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে। বিশেষ করে যেসব সড়কে সরাসরি মাটিতে গাছ লাগানো সম্ভব নয়, সেসব স্থানে টব ও ড্রামে করে গাছ লাগানোর এই উদ্যোগ। এতে সহজে গাছের পরিচর্যা করা যাবে এবং প্রয়োজন অনুযায়ী স্থানান্তর করা সম্ভব হবে। পর্যায়ক্রমে নগরীর আরও সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। নাগরিকদের সহযোগিতায় এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে রাজশাহী আরও সবুজ, পরিচ্ছন্ন ও নান্দনিক নগরীতে পরিণত হবে।

 

পরিদর্শনকালে রাসিকের তত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন, নগর পরিকল্পনাবিদ বনি আহসান, পরিবেশ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ হোসেন আদনান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com