1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রাতের আঁধারে মসজিদের পুকুরে বিষ দিয়ে মাছ মেরে নিলেন দুই বিএনপি নেতা এখন পর্যন্ত কোন জয়ের দেখাই পায়নি মোস্তাফিজবিহীন কেকেআর শাহজাদপুর একটি বায়োগ্যাস প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় ২ জন দগ্ধ উল্লাপাড়ায় চাঁদাবাজি বন্ধে হুশিয়ারী দিলেন সংসদ সদস্য নিজের ব্যবহার করা অস্ত্রের গুলিতে পুলিশ নিহত ছাত্রদল নেতার নেতৃত্বে থানায় হামলা, ভিডিও করায় পুলিশের ফোন ভাংচুর গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা উদ্বোধন  বন্দর শ্রমিকদের অকৃত্রিম বন্ধু কামরুল হাসান চৌধুরী: সিবিএ নির্বাচনে উন্নয়নের নতুন প্রত্যাশা চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু পাঁচলাইশে গাড়ি চুরি,চোরসহ গাড়ি উদ্ধার

রংপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে কুচকাওয়াজ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৯০ Time View

রিয়াজুল হক সাগর, রংপুর:

রংপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬শে মার্চ) সকালে রংপুর স্টেডিয়ামে ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। রংপুর জেলাপ্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম এবং মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় আমাদের এই স্বাধীনতা। বীর মুক্তিযোদ্ধাগণ যে স্বপ্ন নিয়ে আত্মত্যাগ করেছিলেন, স্বাধীনতার ৫৪ বছর পরে এসে আমরা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি তা অনুধাবন করতে হবে। স্বাধীন দেশে দুর্নীতিকে না বলার সংকল্প নিয়ে আমরা ন্যায়বিচার ও সমতারভিত্তিতে একটি সুন্দর, উন্নত বাংলাদেশ গড়ে তুলব। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।কুচকাওয়াজে অংশগগ্রহণ করে রংপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং রংপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।কুচকাওয়াজ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী ও পুলিশ সুপার মোঃ আবু সাইম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com