1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জনদুর্ভোগের অবসান: অবশেষে সরছে রাস্তার মাঝের ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে? নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড়ে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার মেসিকে বিয়ের প্রস্তাব দেওয়া কে এই শতবর্ষী নারী? নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই আওয়ামী লীগ কর্মী গ্রেফতার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভূঞাপুরে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ মিছিল সলঙ্গায় যুবদলের বিক্ষোভ আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে রায়গঞ্জে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

রংপুরে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৪ Time View

রিয়াজুল হক সাগর,রংপুর:

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রংপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা।  বৃহস্পতিবার দুপুরে টাউন হল প্রাঙ্গনে সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য সার্জেন্ট ইশরাক জামিল জানান, ‘অন্তবর্তীকালীন সরকার সংস্কার কাজের মাধ্যমে দেশে স্থিতিশীলতা আনার চেষ্টা করে যাচ্ছেন। ঠিক সেই সময় দেশ বিরোধী কিছু দেশি-বিদেশি শক্তি ষড়যন্ত্র করছে। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ ও দেশের সংখ্যালঘুদের সম্পর্কে নানা গুজব চালানো হচ্ছে। সরকারপ্রধান জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। আমরা সেই ডাকে সাড়া দিয়ে মাঠে নেমেছি। ভারতীয় গণমাধ্যম, ভারতের রাজনীতিবীদসহ সকল ষড়যন্ত্রকারী ব্যক্তিদের বিরুদ্ধে অবসরপ্রাপ্তসশস্ত্র বাহিনীর সদস্যরা ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করবে।

এ সময় দেশের যে কোন সংকটে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী রংপুর অঞ্চলের আহ্বায়ক কর্ণেল নিয়ামুল ইসলাম ফাতেমীসহ অন্যরা। এরপর ব্যানার-ফেস্টুন সম্বলিত একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com