1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বর্ণাঢ্য শোভাযাত্রায় রায়গঞ্জে পালিত আন্তর্জাতিক শ্রমিক দিবস কুড়িগ্রামে শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা স্ত্রী ও শালক গ্রেফতার নলডাঙ্গায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত পারিবারিক আদালতের সাজা পরোয়ানায় রায়গঞ্জে আসামি গ্রেফতার নিষিদ্ধ শূকরের মাংসও আমদানি করতে চেয়েছিলেন ড. ইউনূস মে দিবসে‌ও ছুটি নেই কৃষি শ্রমিকের মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন বৃষ্টির সুযোগ নিয়ে তাড়াশে স্বামী পরিত্যাক্তা নারী ধর্ষিত অর্থ আত্মসাৎ মামলায় ঠাকুরগাঁও বিএনপি নেতা-স্ত্রী কারাগারে গায়ে ময়লা শার্ট, হাতে চায়ের কাপ এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার অরুণ কুমার 

রংপুরে পথ হারিয়ে দিশেহারা বাকপ্রতিবন্ধী নারী খোঁজ মিলেনি পরিবারের

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৩ Time View

 

রিয়াজুল হক সাগর, রংপুর

 

রংপুরের তারাগঞ্জ দুই শিশু সন্তানসহ এক অজ্ঞাত বাকপ্রতিবন্ধী নারী (২৬) পথ হারিয়ে দিশেহারা হয়ে একজনের বাড়িতে আশ্রয় পাওয়ার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো পরিবারের খোঁজ পায়নি। শিশু দুইটি ছোট্ট কথা বলতে পারলেও পরিবারের ঠিকানা বলতে পারেন না। অন্যদিকে ওই নারী বাকপ্রতিবন্ধী হওয়ায় কথা বলতে পারছেন না। বর্তমানে দুই শিশুসহ ও নারী তারাগঞ্জ উপজেলার ইকরচালি ইউনিয়নের বামনদীঘী এলাকায় লিটন খানের আশ্রয়ে রয়েছেন। দুই সন্তানসহ ও নারীর পরিবারের খোঁজ পাঁচ দিনেও মিলেনি। খোঁজ নিয়ে জানাগেছে, গত রোববার (২৬ মে) দিবাগত রাত প্রায় ১১ টার দিকে দুই শিশু সন্তানসহ অজ্ঞাত পরিচয় ওই নারী বামদীঘী এলাকায় ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় লোকজন অজ্ঞাত বাকপ্রতিবন্ধি নারীকে এত রাতে কোথায় যাবেন , বাড়ি কোথায় জিজ্ঞাসা করলেও কোন উত্তর দিতে পারেনি। পরে মানবিক কারনে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামের ভাতিজা লিটন খান তার বাড়িতে নিয়ে গিয়ে তার আশ্রয়ে রাখেন।

 

সোমবার (২৭ এপ্রিল) ওই নারী ও তার দুই সন্তানকে সাথে নিয়ে তারাগঞ্জ থানায় নিয়ে গিয়ে একটি সাধারন ডায়রি (জিডি) করেন। আশ্রয়দাতা লিটন খান সোমবার দুপুরে বলেন, দুই সন্তানসহ অজ্ঞাতনামা ও নারীকে অশ্রয় দিয়ে বিপাকে পড়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবি দেওয়া হলেও পরিবারের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। ওই ওয়ার্ডের ইউপি সদস্য তাজ উদ্দিন জানান, রাতে যখন দুই সন্তানসহ ও নারীকে বামদীঘী বাজার এলাকায় ঘোরাঘুরি করতে লোকজন দেখেন তখন ঘটনাটি শুনে আমি চলে আসি। পরে সমাজ সেবক লিটনের বাড়িতে তাদের রাখা হয়। আমরা ভেবেছিলাম হয়তো গাড়ি থেকে ভুল করে তারা বামনদীঘীতে নেমে পড়েছে। হয়তো বা তাদের পরবিারের লোকজন খোঁজ করতে আসবে কিন্তু পাঁচ দিন গত হচ্ছে তবুও তাদের পরিবারের খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি বলেন,অজ্ঞাত ওই নারীর পরিবারের সন্ধানে স্থাণীয় প্রশাসন ও এলাকাবাসীর সহযোগীতা চেয়েছেন।

 

যদি কেউ ওই নারীকে চিনে থাকেন বা তার পরিবারের সন্ধান জানেন তাহলে তারাগঞ্জ থানায় যোগাযোগ করতে বলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com