1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত খাইরুল ইসলাম দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী রাউজানে যুবদল নেতা হত্যা:দুই দিনেও নেই গ্রেপ্তার  রাজবাড়ীর কালুখালীতে পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল- গুলি-গাঁজা উদ্ধার পুশইনের শঙ্কায় ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী নলছিটিতে এলাকাবাসীর মানববন্ধনে মানহানি হওয়ায় অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অভিযোগের ৩০ মিনিটেই বিদ্যালয় এলাকা বখাটেমুক্ত করল রায়গঞ্জ পুলিশ সরকারি প্রাথমিক শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছেন ডিসি-ইউএনওরা

রংপুরে অপহৃত ৪ শিশুসহ নারী গ্রেফতার

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৩১১ Time View

রিয়াজুল হক সাগর, রংপুর:
রংপুর রেলস্টেশন থেকে চার শিশুসহ আদুরী বেগম (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৮ মার্চ) রাত পৌনে ১১টার দিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় ওই নারীকে আটক করা হয়। আটক আদুরী বেগম কুড়িগ্রামের উলিপুর উপজেলার মনছুর আলীর স্ত্রী। তারা রংপুর নগরীর বাবুপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।পুলিশ সূত্রে জানা যায়, রংপুর নগরীর ৭ নম্বর ওয়ার্ডের তপোধন গ্রাম থেকে চার শিশু নিয়ে ওই মহিলা ইফতার পরবর্তী উধাও হন। এরপর বিষয়টি পুলিশের বিভিন্ন ইউনিটকে জানানো হলে রেলস্টেশন, বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন পুলিশ। এর পরই রেলস্টেশন এলাকা থেকে অপহৃত ৪ শিশুসহ ওই মহিলাকে রেলওয়ে পুলিশ আটক করে।

এদিকে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭) দিনের বেলা আদুরী বেগম নামের ওই নারী নগরীর ৭ নম্বর ওয়ার্ডের তপোধন গ্রামে এক বাড়িতে গিয়ে আশ্রয় প্রত্যাশা করেন। ওই বাড়ির অভিভাবক আশিকুল ইসলাম ওই নারীকে আশ্রয় দেন। রাতে ওই বাড়িতে অবস্থান করেন এবং সাহরি খান। আজকে সারাদিন ওই বাড়িতেই ছিলেন এবং সন্ধ্যায় ইফতারও করেন। ইফতার পরবর্তী কোনো এক সময় ওই নারী ৬ থেকে ১০ বছরের ৪ শিশুকে নিয়ে উধাও হয়ে যান। এসময় সন্তানদের না পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি অবগত করেন অভিভাবকরা।এর পর রাতে ওই শিশুদের নিয়ে ঘোরাফেরা করতে দেখে স্টেশনে থাকা লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

এসময় বিক্ষুব্ধ জনতা ওই নারীকে মারধরের চেষ্টা করে। বিষয়টি নিশ্চিত করে রংপুর রেলস্টেশনের সুপার শংকর গাঙ্গুলি বলেন, ধারণা করা হচ্ছে শিশু চারজনকে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছে।অন্যদিকে রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, আমরা ৪ শিশুসহ আদুরী বেগম নামে এক নারীকে আটক করেছি। পরে রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসির উপস্থিতিতে পুলিশি হেফাজতে শিশুসহ ওই নারীকে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com