1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গায় আবারও দুই খড়ের গাদায় আগুন নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ  যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী তাড়াশে খড়ের পালায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী  স্বৈরাচারের পতন ঘটিয়েছে জনগণ : প্রধানমন্ত্রী পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অপসারণ দাবীতে মানববন্ধন‎ নদীতে ভাসছিল অজ্ঞাত মহিলার লাশ কেরানীগঞ্জে প্রধানমন্ত্রীর ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির ৩য় পর্যায়ের উদ্বোধন

যে কারণে শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়ি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৪৮১ Time View

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাচারী বাড়িতে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে দর্শনার্থীদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।

আজ মঙ্গলবার ১০ই জুন রাতে তথ্যটি নিশ্চিত করেন রবীন্দ্র কাচারি বাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান।

জানা যায়, গত রোববার ৮ই জুন রবীন্দ্র কাছারি বাড়িতে দর্শনার্থী এক দম্পতির উপরে কর্মচারীদের হামলার ঘটনা ঘটে। পরে শাহনেওয়াজ সোহান নামের দুবাই প্রবাসী যুবককে কাছারি বাড়ির কাস্টডিয়ান হাবিবুর রহমানের নেতৃত্বে অডিটোরিয়ামের ভেতরে নিয়ে মারধর করে ও মোবাইল ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে।

এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল আজ মঙ্গলবার ১০ই জুন সর্বস্তরের শাহজাদপুরের জন সাধারণের ব্যানারে হামলায় জড়িতদের শাস্তি ও অপসারণ দাবিতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাচারি বাড়ির সামনে দিয়ে অতিক্রম করার সময় কিছু বিক্ষুব্ধ জনতা ভেতরে প্রবেশ করে অডিটোরিয়ামের দরজা জানালা ও আসবাবপত্র ভাংচুর করে। এসময় বিক্ষুব্ধ লোকজন বেশ কয়েকজন কর্মচারীকে মারধর করে।

পরে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক‌ই দিন বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। হামলার ঘটনায় রবীন্দ্র কাচারি বাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামাদের অভিযুক্ত করে শাহজাদপুর থানা একটি লিখিত অভিযোগ দেন।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আসলাম আলী বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com