1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়  নাসিরনগরে প্রশাসনের অভিযান, খাস জমিতে নির্মিত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ভূঞাপুরে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে যুবকের জেল-জরিমানা আধুনিক যানবাহনের দাপটে বিলুপ্তির পথে শতবর্ষের ঐতিহ্য ঘোড়ার গাড়ি  সিরাজগঞ্জে আউশ মৌসুমে ব্রি- ধান ৯৮ চাষের সাফল্যের সম্ভবনা  রায়গঞ্জে পুলিশের অভিযানে দুই হাজার টাকার জাল নোটসহ যুবক আটক চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন রাজশাহী খোলাবোনা ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসায় অনিয়মের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে স্মারকলিপি দর্শনার কুড়ালগাছিতে বোমাসদৃশ বস্তু উদ্ধার

যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ঘোড়াঘাটে আনন্দ মিছিল

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫২ Time View

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :

যুবদলের জেলায় নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে দিনাজপুর ঘোড়াঘাটের উপজেলা জাতীয়তাবাদী যুবদলের নেতা কর্মিরা। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় উপজেলার সিংড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে এই মিছিল বের করা হয়। 

এর আগে গত ৫ ফেব্রুয়ারি মাসুদুল ইসলাম মাসুদকে আহ্বায়ক ও রেজাউল ইসলাম রেজাকে সদস্য সচিব করে ৮ সদস্য বিশিষ্ট জেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম শান্ত ও সদস্য সচিব মোফাজ্জল হোসেন প্রধানের নেতৃত্বে মিছিলে আরও অংশ নেন, উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আবু হাসমি, মোশাররফ হোসেন খোকন, গোলাম রব্বানী,মাসুদ চৌধুরী, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মফিদুল ইসলাম, সদস্য সচিব আল-রাজি রাজিব, উপজেলা তাঁতি দলের আহ্বায়ক শ্যামসাদুল হক রিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবায়ের হোসেন সাদ্দামসহ ইউনিয়ন ও ওয়ার্ডের হাজার খানিক নেতাকর্মীরা।

এসময় মিছিলটি রানীগঞ্জ বাজার এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিংড়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ মধ্যে দিয়ে মিছিলটি শেষ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com