1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সলঙ্গার সাহেবগঞ্জে গরু-ছাগল হাটের উদ্বোধন চট্টগ্রামে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার নাসিরনগরে স্বাস্থ্য উপকেন্দ্রের বাবুর্চি এখন চিকিৎসকের ভুমিকায়, চিকিৎসা সেবা ব্যাহত যশোরে সাড়ে ৬ কোটি টাকার ২৬টি স্বর্ণের বারসহ আটক ৩ রায়গঞ্জে চাউল কল মালিক সমিতির ত্রি- বার্ষিকী নির্বাচন ইটভাটার তাপে পুড়েছে কৃষকের ধানক্ষেত, ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ট্রাকের ধাক্কায় সড়কে ঝরল ব্যবসায়ীর প্রাণ সলঙ্গায় স্ক্যাফ সিরাপসহ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করলো র‌্যাব সামান্য বৃষ্টিতেই কর্দমাক্ত সড়ক, দুর্ভোগে দুই স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী রায়গঞ্জে গ্রেপ্তারের পর যুবদল নেতাকে বহিষ্কার

যশোরে সাড়ে ৬ কোটি টাকার ২৬টি স্বর্ণের বারসহ আটক ৩

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৮ Time View

 

নিজস্ব প্রতিনিধি,যশোর

 

যশোরে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ২৬টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি প্রাইভেট কার, পাঁচটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৭ মে) ভোর সাড়ে ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ আভিযানিক টহল দল একটি প্রাইভেট কারে তল্লাশি চালায়। এ সময় গাড়িটির হেডরেস্টের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক মূল্য ৬ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার ৪০ টাকা।

আটক ব্যক্তিরা হলেন— যশোরের শার্শা উপজেলার রাজনগর গ্রামের জহির উদ্দিনের ছেলে রনি (৩৬), চৌগাছা উপজেলার উত্তর কয়েরপাড়া গ্রামের ইসহাকের ছেলে আব্দুল গনি (৫৪) এবং সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে ইসরাইল (৪৬)।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, ঢাকার আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

অভিযানে স্বর্ণের বার ছাড়াও ঢাকা মেট্রো-গ-২২-৭৯৩০ নম্বরের একটি প্রাইভেট কার, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ৩২৭ টাকা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মোট মূল্য ধরা হয়েছে ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ৮৬৭ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, “সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। পাচাররোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।”

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com