1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার নামে প্রতিষ্ঠানের নামকরণ নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা ভুইয়াগাঁতী ইউনিয়ন:মানুষের প্রাণের দাবি,বললেন এমপি ভিপি আয়নুল হক  খড়ের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের নিচে মোটরসাইকেল, নিহত ২ বুধবার বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিশ্বকাপ ২০২৬ গ্রুপ ‘জে’ তে থাকা দলগুলোর চূড়ান্ত স্কোয়াড কামারখন্দে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চুয়াডাঙ্গায় নোংরা পরিবেশে ফ্যাক্টরিতে পণ্য তৈরি ৬০ হাজার টাকা জরিমানা নাসিরনগরে বিশ্বকাপের উন্মাদনায় জার্সি বাজারে জোয়ার, বিক্রির শীর্ষে আর্জেন্টিনা ও ব্রাজিল সরকারি নির্দেশনা অমান্য: ভূঞাপুরে ৭ দোকান মালিককে জরিমানা

যমুনা সেতুতে চললো অর্ধ লক্ষাধিক যান, সাড়ে তিন কোটি টোল আদায়

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৭২ Time View

 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

ঈদযাত্রার তৃতীয় দিনে যমুনা সেতুতে ৫১ হাজারেরও বেশি যানবাহন চলাচল করেছে। টোল আদায় হয়েছে সাড়ে তিন কোটি টাকারও বেশি। বুধবার (১৮ মার্চ) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নগদ ক্যাশ ও অনলাইনে এই টোল আদায় হয়েছে।

 

 

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে যমুনা সেতুর রক্ষণাবেক্ষন ও পরিচালন শাখার নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, যমুনা সেতুতে মোট ৫১ হাজার ৫৮৪ যানবাহন চলাচল করেছে। বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা। এর মধ্যে ৩ কোটি ৪৩ লাখ ১১ হাজার ৯০০ টাকা নগদ ক্যাশে ও ৮ লাখ ৭০ হাজার ৭০০ টাকা অনলাইনে আদায় হয়েছে।

 

তিনি বলেন, সেতুর পূর্ব টোলপ্লাজায় (উত্তরবঙ্গগামী লেন) ৩২ হাজার ৮৪০টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৭ লাখ ১০ হাজার ৬৫০ টাকা। অপরদিকে পশ্চিম টোলপ্লাজায় ১৮ হাজার ৭৪৪ টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৯৫০ টাকা।

 

 

সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদযাত্রার শুরুর দিন থেকে সেতুতে স্বাভাবিকের তুলণায় দুই থেকে আড়াইগুণ যানবাহন চলাচল করছে। অতিরিক্ত গাড়ীর চাপ সামলাতে সেতুর উভয় টোল প্লাজায় প্রান্তে ২টি করে অতিরিক্ত বুথ স্থাপন করা হয়েছে। নিয়মিত ১৪টি বুথের জায়গায় ১৮টি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে বলেও জানান তিনি।

 

 

এদিকে গাড়ীর চাপ থাকলেও যমুনা সেতু পশ্চিমসহ সিরাজগঞ্জের সকল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও কোন যানজট  বা ধীরগতির স্বাভাবিক খবর পাওয়া যায়নি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com