1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার রামগঞ্জে শিশু যৌন নির্যাতনের শিকার,আটক ১ সভাপতি এমদাদুল ও সম্পাদক রাশেদুল মান্দায় বানিসর বাজার বণিক সমিতির নির্বাচন নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার কমিটি গঠন বরিশাল বিএম কলেজ জার্নালিস্ট আ্যসোসিয়েশনের সম্পাদক হলেন নলছিটির রিফাত শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজশাহী মহানগর ছাত্রদলের ১৪ নেতাকে শোকজ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ১৫৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নাসিরনগর নরহা গ্রামে ১০৭ পিস ইয়াবা সহ নারী আটক  রায়গঞ্জে ঠারকেন বিলের জলাবদ্ধতায়,২০০ বিঘা আবাদি জমি অনাবাদি;দিশেহারা শতাধিক কৃষক

যমুনা সেতুতে ঘণ্টায় ২ হাজার যান পার

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১২৫ Time View

 

সিরাজগঞ্জ প্রতিনিধি

 

শুরু হয়েছে ঈদুল ফিতরের ছুটি। সোমবার (১৬ মার্চ) রাত থেকেই ঘরমুখো মানুষের ঢল নেমেছে উত্তরের মহাসড়কে। ফলে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে কোথাও কোনো যানজটের খবর পাওয়া যায়নি। এদিকে মহাসড়কে সার্বিক নিরাপত্তায় জেলা ও হাইওয়ে মিলে ৮ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

মঙ্গলবার (১৭ মার্চ) ভোর থেকে যমুনা সেতুতে প্রতি ঘণ্টায় পারাপার হচ্ছে ২ হাজারেরও বেশি যানবাহন। গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজারের বেশি গাড়ি পারাপারের বিপরীতে প্রায় ২ কোটি ৮৪ লাখ টাকা টোল আদায় হয়েছে।

 

 

সরেজমিনে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের সয়দাবাদ, কড্ডার মোড় ও নলকা এলাকা ঘুরে দেখা যায় স্বজনদের সাথে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে ঘরে ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। বাস, ট্রাক ছাড়াও পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটর সাইকেল যোগে হাজার হাজার মানুষ গন্তব্যে যাচ্ছে। ফলে বেড়েছে যানবাহনের চাপ।

 

 

যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, সোমবার (১৬ মার্চ) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৬৫৮টি যান চলেছে। টোল আদায় হয়েছে ২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা। এর মধ্যে সেতুর পূর্ব টোলপ্লাজায় (উত্তরবঙ্গগামী লেন) ২০ হাজার ৭৫টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা। অপরদিকে পশ্চিম টোলপ্লাজায় ১৫ হাজার ৫৮৩টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪১ লাখ ৬৫ হাজার ২০০ টাকা।

যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, সোমবার গভীর রাত থেকেই যানবাহনের চাপ বাড়ছে। মঙ্গলবার ভোর থেকে প্রতি ঘণ্টায় ২ হাজারেরও বেশি যানবাহন চলাচল করছে। অতিরিক্ত গাড়ির চাপ সামলাতে সেতুর উভয় টোল প্লাজায় প্রান্তে ২টি করে অতিরিক্ত বুথ স্থাপন করা হয়েছে। নিয়মিত ১৪টি বুথের জায়গায় ১৮টি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে।

 

 

যমুনা সেতু থেকে পাচলিয়া পর্যন্ত মহাসড়কে দায়িত্বরত সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজরান রউফ বলেন, গাড়ি বাড়লেও স্বাভাবিক গতিতেই গাড়িগুলো চলাচল করছে। কোথাও কোনো যানজট বা ধীরগতি নেই।

 

 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে হাইওয়ে পুলিশের প্রায় দেড়শ সদস্য নিয়মিত দায়িত্ব পালন করছে। আমাদের প্রতিজন অফিসারের কাছে রয়েছে বডি ক্যামেরা।

 

 

সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, মহাসড়কে তিন শিফটে জেলা পুলিশের সাড়ে ৬শর বেশি পুলিশ নিয়োজিত করা হয়েছে। নিয়মিত ডিউটির বাইরে পেট্রোল টিম, মোবাইল টিম ও পিকেট টিম মোতায়েন রয়েছে। ঘরমুখো মানুষের ঈদযাত্রা শান্তিপূর্ণ করতে সিরাজগঞ্জ জেলা পুলিশ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com